অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা আগস্ট ২০১৯ রাত ১০:৫৩

remove_red_eye

৭৫৯

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় ডেঙ্গু প্রতিরোধে স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম’র আওতায় ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের নাসরিন মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নিত্যনন্দ চৌধুরীর সভাপতিত্বে সভার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আতাহার মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিবুদ্দিন নাজু প্রমুখ। অনুষ্ঠানে কয়েক শত শিক্ষার্থী অংশ নেয়।
এ সময় শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু জ্বর প্রতিরোধে করনীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তারা বলেন, ডেঙ্গু জ্বরে আতংকিত হওয়ার কিছু নেই। কিছু নিয়ম কানুন মেনে চললে ডেঙ্গু জ্বর থেকে মুক্ত থাকা সম্ভব। বৃষ্টি হলে,কোথাও পানি জমে থাকলে এই মশা সহজে বিস্তার লাভ করে। তাই ঘরের কোন অংশে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।ছোট-বড় সবাইকে প্রচুর পানি পান করার কথা বলেন তারা। পাশাপাশি সবাইকে মশারি টানিয়ে ঘুমানোর অভ্যাস করা, ঘরের ভেতরের তাপমাত্রা নাগালের মধ্যে রাখার চেষ্টা করা। তারপরেও যদি কেউ আক্রান্ত হয়ে থাকে তবে ভয় না পেয়ে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহবান জানান বক্তারা। সিভিল সার্জন জানান, স্বাস্থ্য বিভাগের প্রায় ৪ শতাধিক কর্মী এই সচেতনতা সভায় নিয়োজিত রয়েছে। প্রথম দিন ১ হাজার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ২ লক্ষ ৩০ হাজার ৯৮৬ শিক্ষার্থী সচেতনতা সভায় অংশ নেয়। এবং আগামী ১ সপ্তাহের মধ্যে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা সভা সম্পন্ন করা হবে।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...