অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সামান্থার জন্য জনতার ঢল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৭:৪০

remove_red_eye

৭০২

রাস্তা, খোলা জায়গা—সব স্থানে লোকে লোকারণ্য। পাশের বহুতল ভবনের বারান্দা, ছাদে ঠেসে দাঁড়িয়ে আছেন মানুষ। ছোট পরিসরে তৈরি স্টেজের সামনে যখন সামান্থাকে বহনকারী গাড়িটি থামে, তখন দরজা খুলে নামার মতো সুযোগ নেই তার। গাড়ির রুফটপ খুলে উপস্থিত মানুষের উদ্দেশ্যে হাত নাড়েন এই অভিনেত্রী। ভক্তদের উদ্দেশ্যে উড়ন্ত চুম্বন বাতাসে উড়িয়ে দেন ‘রাঙ্গাসস্থালাম’ খ্যাত এই নায়িকা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সামান্থা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু স্থিরচিত্র পোস্ট করেছেন। তা ছাড়াও অন্তর্জালে ঘুরে বেড়াচ্ছে আরো কিছু স্থিরচিত্র ও ভিডিও। তাতে এমন দৃশ্য দেখা যায়। তবে এসব কোনো সিনেমার প্রয়োজনে নয়, প্রিয় অভিনেত্রীকে একঝলক দেখার জন্য উপচে পড়েছেন মানুষ।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি তেলেঙ্গানার নালগোড়ায় একটি শো রুম উদ্বোধনের জন্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সামান্থা। তিনি যখন গাড়ি থেকে হাত নাড়ছিলেন, তখন অসংখ্য মানুষ আনন্দে উল্লাস করছিলেন। মঞ্চে উঠার পর সবার উষ্ণ অর্ভর্থনা পেয়ে মুগ্ধতা প্রকাশ করেন সামান্থা। এমন অভ্যর্থনার জন্য প্রণাম জানিয়ে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সামান্থাকে সর্বশেষ ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানে দেখা গেছে। এটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে। এই গানে মাত্র তিন মিনিট নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন ‘মজিলি’ খ্যাত এই অভিনেত্রী। তামিল ভাষার ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’, ‘শকুন্তলম’ এবং ইংরেজি ভাষার ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...