অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মিরাজ-আফিফে জিতবে বাংলাদেশ, বিশ্বাস ছিল ডমিঙ্গোর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৭:০৫

remove_red_eye

৬৮৪

৪৫ রানে নেই ৬ উইকেট, শিকারের তালিকায় সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। অভিজ্ঞ ক্রিকেটাররা মাঠছাড়ার পর চার উইকেট হাতে রেখে বাংলাদেশের দরকার ছিল আরো ১৭১ রান। প্রতিষ্ঠিত ব্যাটসম্যান বলতে তখন ছিলেন কেবল আফিফ হাসান ও মেহেদী হাসান মিরাজ। কত রানে আফগানিস্তানের কাছে স্বাগতিকরা হারে, সেই হিসাব শুরু হয়ে গিয়েছিল। কিন্তু সবাইকে তাক লাগিয়ে দুজন মিলে বাংলাদেশকে জিতিয়ে আসেন।

৪ উইকেটের অবিশ্বাস্য জয়ের পর অধিনায়ক তামিম ইকবাল জানান, এই ম্যাচও যে জেতা যাবে সেই বিশ্বাস ছিল না তার। কিন্তু কোচ রাসেল ডমিঙ্গো কেন জানি আশা হারাননি। বিশেষ করে মিরাজ যখন ব্যাট করতে নামলেন, তখন তার মনে ক্ষীণ আশা জেগেছিল।

মিরাজ ও আফিফের রেকর্ড ১৭৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দুর্দান্ত জয়ের ব্যাপারে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকান কোচ বললেন, ‘যখন মিরাজ ব্যাট করতে নেমেছিল, তখন আমি (টিম অ্যানালিস্ট) শ্রীকে বললাম যে তারা ১৫০ রান করে ফেলবে। তাসকিন ও শরিফুলকে নিয়ে তখনো আমাদের ১৫ রান প্রয়োজন হবে। ওই মুহূর্তে মিরাজের ব্যাটিংয়ে আমার অনেক আত্মবিশ্বাস ছিল। তার একটি টেস্ট শতক আছে। নিউ জিল্যান্ড ও বিপিএলেও ভালো করেছিল। আমি জানি এটা বিশ্বাস করা কঠিন শোনাবে, কিন্তু আমার মনে হচ্ছিল আমরা জিতব। ভালো উইকেট ছিল এটি। রানরেটও আমাদের হাতের নাগালে।’

মিরাজের সঙ্গে আফিফ থাকায় বিশ্বাসটা আরো মজবুত হয়েছিল ডমিঙ্গোর, ‘আমি জানি আফিফ কত ভালো। এর আগে টি-টোয়েন্টিতে তাকে এটি করতে দেখেছি। আমি মনে করি সে একজন চমৎকার খেলোয়াড়। সে হতে যাচ্ছে সাদা বলে বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। গতকাল এভাবে তাদের ব্যাট করতে দেখাটা ছিল সত্যিই আনন্দদায়ক। জুটিটি নিয়ে আমি গর্বিত।’

বাংলাদেশের ইনিংসের শেষ দিকে হঠাৎ করে ফ্লাডলাইট বিভ্রাটে কিছুক্ষণ বন্ধ ছিল খেলা। ওই সময় একটু উদ্বেগে ছিলেন ডমিঙ্গো, ‘যখন ৬০ রানের মতো লাগত, তখন মনে হলো আমাদের ভালো সুযোগ আছে। কারণ মোমেন্টাম আমাদের পক্ষে ছিল। তাদের বোলিং অপশন কমছিল। উইকেটও সুন্দর ভূমিকা রাখছিল। ফ্লাডলাইটের কারণে খেলা বন্ধ হলে আমি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভয় লাগছিল, মোমেন্টাম হারিয়ে ফেলি কি না। তার আগে ২-৩ ওভার আমরা খুব ভালো খেলেছি। আবার খেলা শুরু হওয়ার পর আফিফ একটু ছন্দ হারিয়েছিল। তবে পরিপক্বতা দেখিয়ে ম্যাচ বের করে এনেছে।’

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...