দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১২:২৮
৫১৫
ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা ভোলার হাকিমুদ্দিনগামী যাত্রীবাহী তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় জেলেদের একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে করে ৩ জেলে নিখোঁজ ও ৩ জেলে গুরুতর আহত হয়েছে । বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে নিখোঁজ ৩ জেলেদের মধ্যে এরশাদ (৩৫) ও আকবরের (৩৫) নামে ৩ জনের মৃতদেহ কোস্টগার্ড ডুবুরী দল চৌকিঘাটের পূর্ব পাশ থেকে উদ্ধার করেছে। তবে মমিন নামে এক জেলে এখনও নিখোঁজ রয়েছে। এদিকে নিখোঁজদের খোঁজে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনব্যাপী মেঘনার তীরে ভীড় করে আহাজারি করতে থাকেন স্বজনরা। বুধবার রাত ২ টার দিকে দৌলতখানের চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
ট্রলার মালিক আব্দুর রহমান ও স্থানীয় সূত্র জানান , বুধবার রাত ২ টার দিকে দৌলতখানের মেঘনা নদীর চৌকিঘাট এলাকায় একটি মাছধরা ট্রলারের ৯ জেলে জাল ফেলে মাছ ধরছিল। এ সময় তাসরিফ-২ লঞ্চটি দ্রæত গতিতে এসে ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে করে ট্রলারটি ভেঙ্গে নদীতে তলিয়ে যাওয়ায় ছয় জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও ৩ জেলে নিখোঁজ হয়। উদ্ধার হওয়া ৬ জেলের মধ্যে সোহেল (২০) জামাল (৩৫) ইদ্রিস (৫০) নামে ৩ জেলে আহত হয়। এদিকে খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন ও দৌলতখান ফায়ারসার্ভিসের সদস্যরা যৌথভাবে নিখোঁজ জেলেদের সন্ধানে মেঘনার বিভিন্ন পয়েন্টে উদ্ধার কাজ পরিচালানা করে বৃহস্পতিবার বিকেলে দুই জনের লাশ উদ্ধার করেন। তবে তাসরিফ-২ লঞ্চ কর্তৃপক্ষ সাংবাদিকদের কাছে এ ঘটনার সত্যতা অস্বীকার করেছেন।
দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিাসার মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ট্রলারটি উদ্ধার করা হয়েছে । নদীতে নিখোঁজ জেলেদের উদ্ধার কাজ চলমান রয়েছে।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ২ জেলে উদ্ধার হওয়ার কথা নিশ্চিত করে জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত