অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে ডেঙ্গু সচেতনতায় মাঠপর্যায়ে চলছে প্রচারণা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা আগস্ট ২০১৯ রাত ১০:৩৬

remove_red_eye

৯৪৫

আমিনুল ইসলাম, চরফ্যাশন থেকে:  ডেঙ্গু এখন দেশ জুরে ছড়িয়ে পড়ায় চরফ্যাশন উপজেলায় প্রান্তিক অঞ্চলে বর্তমানে কারও সাধারণ জ্বর হলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন পরিবার পরিজন। উপজেলা পর্যায়েও নেই কোনোও সঠিক চিকিৎসা। তাই ডেঙ্গুতে আতঙ্কিত না হওয়ার জন্য চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়নে চলছে প্রচার প্রচারণা। উপজেলা আওয়ামী লীগের সপ্তাহব্যাপী প্রতিটি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ড পর্যায়ে পরিস্কার পরিচ্ছন্নতার কর্মসূচি গ্রহন করা হয়েছে বলে জানান সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি। তিনি এ প্রতিবেদককে বলেন, উপজেলা আ’লীগ, ইউনিয়ন আ’লীগ ও ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষ থেকে সপ্তাহ জুড়ে ”ক্লিন ডে” কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যাতে চরফ্যাশনের সাধারণ জনগণ এডিশ মশার ভাইরাস বা ডেঙ্গু মুক্ত থাকতে পারে। এদিকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্দ্যোগে স্কুল হেল্থ এ্যাডুকেশন সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ১/০৮/১৯ ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২,৩০ মিনিট পর্যন্ত চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে এডিশ মশা থেকে সচেতনার লক্ষ্যে বিভিন্ন আলোচনা করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আষিশ কুমার, মাধ্যমিক শিক্ষা অফিসার খলিলুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সিরাজ উদ্দিন, অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুল আলম সামু, হেলথ ইন্সপেক্টর আলমগীর হোসেন, এমটিইপিআই সুভাস মজুমদার সহ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় বক্তারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে জরুরী চিকিৎসা গ্রহনের জন্য বলেন এবং প্রত্যেকেই নিজ নিজ আঙ্গিনাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্যও আহŸান জানান।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...