বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৭:২৪
৫৮৭
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশ রক্ষার জন্য আমরা একা লড়ছি। ক্ষমতাধর দেশগুলো দূর থেকে কেবল দেখছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
জেলেনস্কি বলেন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জাপান, তাইওয়ানসহ বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে কি তাদের ওপর কোনো প্রভাব পড়েছে? আকাশে যে শব্দ শুনছি ও যা দেখছি তাতে মনে হচ্ছে নিষেধাজ্ঞা যথেষ্ট নয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, প্রাণঘাতী সংঘাতের দ্বিতীয় দিনে ভোর ৪টা থেকে হামলা শুরু করেছে রুশ বাহিনী। সকালেই একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা।
জেলেনস্কি অভিযোগ করে বলেন, রাশিয়া দাবি করেছিল, তারা শুধু ইউক্রেনের সামরিক স্থাপনাতে হামলা চালাবে। কিন্তু সামরিক-বেসামরিক উভয় ধরনের স্থাপনাতেই হামলা চালানো হচ্ছে।
সংঘাত থামাতে মস্কোর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, দ্রুত হোক বা দেরিতে, রাশিয়াকে আমাদের সঙ্গে কথা বলতে হবে। যত তাড়াতাড়ি সেটি করবে, ক্ষয়ক্ষতি তত কম হবে। সে পর্যন্ত আমরা আমাদের দেশ রক্ষায় লড়ে যাবো।
এর আগে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ইউক্রেনে আক্রমণ শুরু করে রুশ বাহিনী। প্রথম দিনের লড়াইয়ে দুই পক্ষের সামরিক-বেসামরিক মিলিয়ে ১৩৭ জন নিহত হন।
এদিকে, হামলার দ্বিতীয় দিনে কিয়েভে পৌঁছে গেছে রাশিয়ার সৈন্যরা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ কথা জানিয়েছে। তবে ইউক্রেনের সৈন্যরা রুশ দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে বলে জানা গেছে।
সূত্র: বিবিসি
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত