অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বান্দরবানে বাবা-ছেলেসহ ৫ জনকে কুপিয়ে হত‌্যা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৭:৪৩

remove_red_eye

৬৩৪

বান্দরবা‌নের রুমা উপজেলার গ‌্যা‌লেংগা ইউনিয়‌নের আবু পাড়ায় পাড়াপ্রধানসহ তার চার ছে‌লেকে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে স্থানীয়রা। এ ঘটনায় পাড়াপ্রধানের এক ছেলে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার এ তথ‌্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রুমার গালঙ্গ্যার আবু পাড়ার ৭নম্বর ওয়া‌র্ডে এ ঘটনা ঘ‌টে। 

নিহতরা হ‌লেন— আবু পাড়ার কারবারী ল‌্য‌াংরুই ম্রো (৬০), তার ছে‌লে রুংথুই ম্রো (৪৫), লেংরুং ম্রো (৪২), ‌মেনওয়াই ম্রো (৩৭) ও রিংরাও ম্রো (৩৫)। 

স্থানীয়রা জানিয়েছে, রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের আবুই পাড়ার পাড়া কারবারীর সঙ্গে বিচার সালিশ ও তাবিজ কবজ নিয়ে পাড়াবাসীর বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে পাড়ার লোকজন ক্ষিপ্ত হয়ে পাড়াকারবারীর বাসায় গেলে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে কারবারীসহ একই পরিবারের পাঁচ জন নিহত হয়। এ ঘটনায় তার এক ছেলে গুরুতর আহত হয়ে পালিয়ে গেছে। 

বান্দরবান রুমার গ‌্যা‌লেংগা ইউপি চেয়ারম‌্যান মেনরত ম্রো ব‌লেন, ‘পাড়াবাসীরা পাড়ার কারবারী ও তার চার ছে‌লে‌কে কু‌পি‌য়ে‌ছে। এতে পাড়া প্রধানসহ তার চার ছেলে মারা গে‌ছে। এছাড়া পাড়া প্রধানের এক ছে‌লেসহ দুজন আহত হ‌য়ে‌ছে ব‌লে জান‌তে পে‌রে‌ছি। ঘটনাস্থলে মোবাইলের নেটওয়ার্ক না থাকায় বিস্তা‌রিত জান‌তে পা‌রি‌নি। আমি ঘটনাস্থ‌লে যা‌চ্ছি।’

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বলেন, ‘রুমার দুর্গম গালঙ্গ্যা ইউনিয়নে আবুই পাড়ায় পাড়াকারবারীসহ একই পরিবারের পাঁচ জন নিহত হওয়ার খবর পেয়েছি। সেখানে পুলিশের টিম পাঠানো হয়েছে। পুলিশের ওই টিম ফিরে আসার পর বিস্তারিত জানা যাবে।’

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...