অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সুখবর দিলেন নাসির-তামিমা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৭:৪৫

remove_red_eye

৪৯৭

ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানার বিয়ে নিয়ে কম জল ঘোলা হয়নি। তাদের বিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে। কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে এক সময়ের জাতীয় দলের ফিনিশার নাসির হোসেনকে। যা এখনো চলছে।

তবে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুখবর দিয়েছেন নাসির হোসেন। বেবি বাম্পের ছবি দিয়ে জানিয়েছেন তারা সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন।

নাসির তার ভেরিফায়েড ফেসবুকে পেইজে তাদের যুগলবন্দি ছবি দিয়ে লিখেছেন, ‘এই ক্ষুদ্র ব্যক্তির সঙ্গে সাক্ষাত করতে পেরে খুবই আনন্দিত আমি। যিনি অর্ধেক আমার, অর্ধেক আমার ভালোবাসার। শুকর আলহামদুলিল্লাহ (সব কিছুর জন্য)।

যদিও তার বাবা হওয়ার খবর আগেই জানা গিয়েছিল। গেল বছরের ডিসেম্বরে নাসির তার আইনজীবির মাধ্যমে আদালতকে জানিয়েছিলেন যে, তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। তবে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে তিনি তার স্ত্রী’র অন্তঃসত্ত্বা হওয়ার ছবি প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানা ও ক্রিকেটার নাসির হোসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের দশদিনের (২৪ ফেব্রুয়ারি) মাথায় তামিমার প্রথম স্বামী রাকিব হাসান নাসির ও তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় আগের বিয়ে গোপন থাকা অবস্থায় অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানির অভিযোগ আনা হয়। সেই মামলা এখনো চলছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...