অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

করোনায় ক্ষতিগ্রস্ত ৪ কোটি নগরবাসীকে সহায়তার জন্য ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৭:৫৪

remove_red_eye

৪৮১

করোনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের শহর এলাকায় ৪ কোটি মানুষকে সহায়তার লক্ষ্যে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ হাজার ৫৫০ কোটি টাকা।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি)’ প্রকল্পের আওতায় এ ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।

এ ঋণ বাংলাদেশের শহুরে এলাকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে। ৩২৯টি পৌরসভা এবং ১০টি সিটি করপোরেশনে সুবিধা বাড়বে। অবকাঠামো উন্নয়ন, স্থানীয় অর্থনৈতিক পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও দুর্যোগ মোকাবিলা এবং ভবিষ্যতে রোগের প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য পদক্ষেপ নেওয়া হবে। প্রকল্পটি দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের জীবিকা পুনরুদ্ধারে সহয়তা করবে। প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে স্থানীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে সাহায্য করবে প্রকল্পটি। জরুরি পরিস্থিতিতে আরও ভালো সমন্বয় ও তথ্য বিনিময়ের জন্য একটি ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম স্থাপন করা হবে এ প্রকল্পের আওতায়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন বলেছেন, ‘করোনা মহামারি শহুরে এলাকার দরিদ্র জনগণকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। করোনা পরিস্থিতিতে মানুষের আয় কমেছে। মৌলিক পরিষেবা ব্যাহত হয়েছে। তবে, সিটি করপোরেশন এবং পৌরসভাগুলো নগর দরিদ্রদের সহায়তার পাশাপাশি শহরগুলোকে ভবিষ্যতে করোনার ধাক্কা সামলানোর জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...