অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় অপরিপক্ক আলু তুলে লোকসানের আশঙ্কায় চাষীরা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:০৯

remove_red_eye

৪৮০

ভোলায় চলতি মৌসুমে আলুর ব্যাপক আবাদ হয়েছে। তবে অসময়ের বৃষ্টি এবং রোগবালাই’র আক্রমণের কারণে অপুষ্ট আলু তুলে ফেলতে বাধ্য হচ্ছেন চাষীরা। তাই আলুর বাম্পার ফলনের আশা করা হলেও লোকসানের আশঙ্কা করছেন তারা। তবে নিবিঢ় পরিচর্যার ফলে চাষীরা অধিক লাভবান না হলেও লোকসান কাটিয়ে উঠতে পারবেন বলে দাবি করছে কৃষিবিভাগ।

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামে গিয়ে দেখা যায় দিগন্ত জোড়া শুধু আলুর আবাদ। ফলনও হয়েছে আশানুরূপ। আর মাস খানেক পরে পরিপক্ক আলু তোলার কথা। কিন্তু মাঠে নেমে দেখা যায় কোথাও কোথাও আলুগাছের পাতা বিবর্ণ হয়ে কুকড়ে যাচ্ছে। চাষীরা জানান, অসময়ে অত্যধিক বৃষ্টি হয়েছে। ক্ষেতের কোথাও কোথাও পানি জমে গেছে। যেখানে দুই তিনদিন ধরে পানি জমে ছিল সেখানকার আলু গাছগুলোই মরে যাচ্ছে। দুই চারটি গাছ তুলে দেখা যায় অধিকাংশ আলু অপুষ্ট। কোন কোন আলুর গায়ে কালো কালো দাগ পড়েছে।

কৃষি বিভাগ জানায়, গেলো ডিসেম্বর মাসে ভোলায় কৃষকরা আলু আবাদ শুরু করে এবং মার্চ মাসের মাঝামাঝি ফলন পাওয়া কথা। কৃষকরা জানায়, আলু আবাদের শুরুতে এক দফা বৃষ্টিতে তাদের ব্যাপক ক্ষতি হয়। সেই ক্ষতি কাটিয়ে আলু গাছে যখন ফলন আসতে শুরু করে সেই সময় দ্বিতীয় দফা বৃষ্টি হয়। এতে করে নিচু জমির আলু ক্ষেতে বৃষ্টির পানিতে ভাইরাস জনিত নানা রোগবালাই দেখা  দেয়। অনেক ক্ষেতের পাতা লালচে হয়ে গেছে। আবার কোন কোন ক্ষেতে আলুর পচন দেখা দিয়েছে। এতে করে আলু পরিপক্ক হওয়ার আগেই অপুষ্ট আলু ক্ষেত থেকে তুলে নিচ্ছেন চাষীরা। ফলে দামও পাচ্ছেন অনেক কম।

এমন পরিস্থিতিতে যারা ঋণ নিয়ে আলুর আবাদ করেছেন তাদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। আলু বিক্রি করে চালান না উঠলে কিভাবে ঋণ পরিশোধ করবে তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছে। কৃষি বিভাগ থেকে সহায়তা পেলে হয়তো তারা উপকৃত হতো। তা না হলে তারা ক্ষতির মুখে পড়ার আশংকা করছে।

এদিকে ভোলা জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: হাসান ওয়ারিসুল কবির জানান, গত বছর কৃষকরা আশানুরূপ আলুর ফলন পেয়েছিলেন। তাই এবছর অধিক আবাদ করেছেন। কিন্তু বৃষ্টির কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী নিবিঢ় পরিচর্যা করলে কৃষকরা লোকসানে পড়বেন না বলে আশার করা হচ্ছে।
কৃষি বিভাগ সুত্র জানায়, গত বছর ভোলা জেলায় ৫ হাজার ৩৫ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিলো  এবং উৎপাদন হয় ১ লক্ষ ১৯ হাজার ৯৩৩ মেট্রিক টন। আর এবছর আলু আবাদের লক্ষমাত্রা ছিলো ৫ হাজার ২২০ হেক্টর। কিন্তু লক্ষমাত্রার চেয়ে অতিরিক্ত প্রায় ৩০০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...