অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় বাংলাদেশ রবিদাস ফোরামের কমিটি গঠন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:১৫

remove_red_eye

৬২৯

অচিন্ত্য মজুমদার II নিতাই রবিদাসকে সভাপতি ও গোপাল রবিদাসকে সাধারণ স¤পাদক করে বাংলাদেশ রবিদাস ফোরামের ভোলা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। হোটেল আহসানের দ্বিতীয় তলায় শুক্রবার দুপুরে অনুষ্ঠিত ত্রী-বার্ষিক সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশের অনগ্রসর রবিদাস জনগোষ্ঠীর আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় ১১দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত ত্রী-বার্ষিক সম্মেলন-২০২২ এর উদ্বোধন করেন ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাষ নন্দী।

জেলা রবিদাস ফোরামের সভাপতি নিতাই রবিদাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-এর সভাপতি চাঁনমোহন রবিদাস। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিআরএফ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক স¤পাদক বিপ্লব রবিদাস কমল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ স¤পাদক মোঃ আলাউদ্দিন, সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার শেখর কুমার সরকার, বিআরএফ-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রাজেশ রবিদাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স¤পাদক অরুণ রবিদাস, বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক স¤পাদক জীবন রবিদাসসহ অনান্যরা। সভা সঞ্চালনা করেন জেলা বিআরএফ-এর সাধারণ স¤পাদক গোপাল রবিদাস।

সভায় উপস্থিত সকলের সম্মতি ও জেলা পর্যায়ের রবিদাস প্রতিনিধিদের সাথে পরামর্শক্রমে আগামী তিন বছরের জন্য নিতাই রবিদাসকে সভাপতি, গোপাল রবিদাসকে সাধারণ স¤পাদক এবং নিখিল রবিদাসকে সাংগঠনিক স¤পাদক নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট বিআরএফ-এর ভোলা জেলা কমিটি ঘোষণা করা হয়। সভায় বক্তাগণ বলেন, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)” এর মাধ্যমে রবিদাসদের অধিকার সচেতন, সুশিক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত করে গড়ে তোলার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া ধর্মীয় গোঁড়ামী, কুসংস্কার, যৌতুক, বাল্যবিবাহ এবং মাদকমুক্ত রবিদাস সমাজ গঠনের স্বপ্ন স্বার্থক করতে আমরা বদ্ধ পরিকর। এসময় রবিদাস জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষার উপর জোর দেওয়ার জন্য বক্তাগণ সকলের দৃষ্টি আকর্ষণ করেন।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...