অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

সিডন্সের নজরে দুই বিশ্বকাপ, জানালেন সাফল্যের প্রক্রিয়া

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:১১

remove_red_eye

৫৪৯

বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে জেমি সিডন্সের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার এখনো সপ্তাহও পার হয়নি। বাংলাদেশের পুরোনো প্রধান কোচ সিডন্স ব্যাটিং পরামর্শকের নতুন দায়িত্ব নিয়ে বুঝিয়ে দিলেন, তার চোখ বহুদূরে। নজরে তার দুই দুটি বিশ্বকাপে। শিষ্যদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর পর প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন সে কথাই।

গত বছর আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে লেজে-গোবরে অবস্থা হয়েছিল বাংলাদেশের। সিডন্স নিশ্চয়ই সেটি জানেন ভালো করে। চলতি বছর আছে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটি অস্ট্রেলিয়ার মাটিতে, বাংলাদেশের জন্য বৈরি পরিবেশে। পরের বছর আবার ভারতে আছে ওয়ানডে বিশ্বকাপ।

সিডন্স ঠিকই জানেন তার সামনের অগ্নিপরীক্ষার কথা। তাইতো তিনি বসেও নেই। চট্টগ্রামে আফগান সিরিজ চলাকালিন জানালেন বিশ্বকাপে ভালো করার মূলমন্ত্র।

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিডন্স বলেন, ‘আমি দল নিয়ে পরীক্ষায় যেতে চাই না। আমাকে যেই দল দেয়া হবে তা নিয়েই কাজ করবো। অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ক্রিকেটারদের একটা তালিকা আছে। এই ফরম্যাটে ওদের উন্নতি করানোর ব্যাপারে কাজ করবো।’

এর মধ্যে যদি টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো করে তাহলে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও ভালো করবে। সিডন্স মনে করেন, ‘আমরা যদি অক্টোবর-নভেম্বরের মধ্যে ভাল টি-টোয়েন্টি ক্রিকেটার হতে পারি তবে ভারতে বিশ্বকাপে পা দেয়ার আগেই ভাল ওয়ানডে দল হয়ে উঠতে পারবো।’

‘আমরা জানি বিশ্বকাপে জিততে হলে ভারতে আমাদের খুব বড় স্কোর করতে হবে। ২৬০-২৭০ রান করে ভারতে জেতা যাবে না। সেখানে ৩২০ করতে হবে’-আরও যোগ করেন সিডন্স।

শুধু বিশ্বকাপ নয়, চলতি বছর ব্যস্ত সূচিতে ঠাসা ক্রিকেট। বিশ্বকাপের আগেও সিডন্সকে পাড়ি দিতে হবে কঠিন পথ। আফগান সিরিজের পরেই আছে দক্ষিণ আফ্রিকা সফর। এরপর শ্রীলঙ্কা আসবে বাংলাদেশে টেস্ট খেলতে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ উড়াল দেবে আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ড মিশন শেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ যাবে ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলা শেষে আছে জিম্বাবুয়ে সফর। এরপরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সিডন্স এগুলোতেও ভালো প্রত্যাশার কথা জানিয়ে বলেন, ‘এছাড়া আমাদের কিছু গুরুত্বপূর্ণ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আছে। আমরা চাই ওই সব ম্যাচে জিততে। এই মুহুর্তে টি-টোয়েন্টি সর্বোচ্চ ফোকাসে থাকবে। কারণ, এই বছর বিশ্বকাপ আছে।’

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...