বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:১৮
৬১৪
ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। বড় পর্দায় অভিষেকের পর প্রায় দুই দশক ঢালিউডে রাজত্ব করেছেন। অভিনয় করেছেন প্রায় আড়াই শতাধিক চলচ্চিত্রে। বর্তমানে এই নায়িকা অস্ট্রেলিয়ার সিডনিতে বাস করছেন।
সিনেমায় এখন তাকে দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব এই অভিনেত্রী। ফেইসবুকে তিনি বর্তমান সময়ের কাজের আপডেট সবার সঙ্গে শেয়ার করেন। শুধু তাই নয়, ইউটিউব চ্যানেলও খুলেছেন এই নায়িকা। সেখানে ভিডিও বানিয়ে আপলোড করেন।
সম্প্রতি নতুন ব্যস্ততার কথা জানিয়েছেন শাবনূর। সিডনিতে বাড়ির আঙিনায় বিশাল সবজির বাগান করেছেন। সেখানে লাউ, মিষ্টি কুমড়া, টমেটো, শিম, বেগুন থেকে শুরু করে প্রায় সব ধরনের সবজি চাষ করছেন।
ফেইসবুক পেজে নিজের বাগানের লাউ আর মিষ্টি কুমড়া হাতে দুটি ছবি পোস্ট করেছেন শাবনূর। ক্যাপশনে লিখেছেন: সিডনিতে আমার বাগানের লাউ ও মিষ্টি কুমড়া।
অস্ট্রেলিয়ায় ছোট বোন ঝুমুরের স্বামীর সঙ্গে ব্যবসা করছেন শাবনূর। এদিকে ঢাকায় তার একটি স্কুল রয়েছে বলে জানা যায়। প্রায় এক দশক অস্ট্রেলিয়া আছেন শাবনূর। সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে দেশে এলে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন এ অভিনেত্রী। সবশেষ শাবনূরকে ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক