অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ইউক্রেন যুদ্ধ: ফেসবুকের সঙ্গে রাশিয়ার দ্বন্দ্ব

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:২১

remove_red_eye

৮০৭

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানের ব্যাপারে শীর্ষ সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুক নির্মোহ অবস্থান নিতে পারেনি এমন অভিযোগ তুলে রুশ নেটিজেনদের ফেসবুকে ঢোকা সীমিত করেছে পুতিন প্রশাসন, এমন খবর জানিয়েছে বিবিসি।

এর আগে, ক্রেমলিন সমর্থক বেশ কয়েকটি নিউজ আউটলেটের অ্যাকাউন্ট স্থগিত করেছে ফেসবুক। পাশাপাশি, প্ল্যাটফর্মটি বলছে রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরগুলো 'ফ্যাক্টচেক হয়নি' এমন লেবেল লাগিয়েই ছাড়বে তারা। এরপরই রুশ কর্তৃপক্ষ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) থেকে আংশিকভাবে ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।

এ ব্যাপারে রাশিয়ার রাষ্ট্রীয় যোগাযোগ পর্যবেক্ষণকারী সংস্থা রসকমনাডজোর বলেছে, তারা ফেসবুককে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি, রাষ্ট্রীয় টিভি চ্যানেল জাভেজদা এবং ক্রেমলিনপন্থি নিউজ সাইট লেন্টা এবং গ্যাজেটার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছিল। কিন্তু, ২৪ ঘণ্টা পেরুলেও তারা বিধিনিষেধ তোলেনি। তাই, রাশিয়া থেকে ফেসবুক ব্যবহারের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যদিও এই পদক্ষেপের অর্থ কী তা স্পষ্ট করে কিছু জানায়নি তারা।

আনুষ্ঠানিক বিবৃতিতে রসকমনাডজোর জানিয়েছে, রুশ মিডিয়াকে রক্ষা করতেই এই পদক্ষেপ। একইসঙ্গে, ফেসবুককে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা এবং রুশ নাগরিকদের অধিকার ও স্বাধীনতা লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগ করেছে তারা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...