অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় এক দিনে দেয়া হলো ১ লাখ ৮৭ হাজার টিকা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১০:৫৮

remove_red_eye

৫২৩

ভোলায় ৭ উপজেলায় ২১৩ কেন্দ্রের মাধ্যমে শনিবার ১ লাখ ৮৭ হাজার ৭০৩ জন গণটিকার প্রথম ডোজ পেয়েছে । এ নিয়ে ১৪ লাখ মানুষ টিকা নিয়েছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জেলার লোক সংখ্যা ২০ লাখ ৯৯ হাজার । টিকা নেয়ার হার ৬৮ ভাগ। সিভিল সার্জন ডাঃ কেএম শফিকুল ইসলাম জানান, টিকা প্রদান অব্যাহত থাকবে। আগামী ৩ দিনের মধ্যে সাড়ে ৪ লাখ টিকা প্রদান করার লক্ষ্য রয়েছে। শনিবার জেলার ৬৮ ইউনিয়ন ও ৩ পৌরসভার সকল কেন্দ্রেই ছিল উপচেপড়া ভিড়। অনেক কেন্দ্রে টিকা প্রার্থীরা সংঘাতে লিপ্ত হন। ভিড় সামাল দিতে পুলিশ ডাকেন ইউপি চেয়ারম্যান ও স্বাস্থ্য কর্মীরা। লালমোহনে টিকা নিযে এসে সিড়ি ভেঙে পড়ে আহত হন ২০জন।

সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা যায়। এই সব কেন্দ্র পরিদর্শণ করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম , সিভিল সার্জন ডাঃ কেএম শফিকুল ইসলামসহ সকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা। এ সময় পুলিশ সুপার বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইতিমধ্যে দশ কোটির অধিক মানুষকে কোভিড ভ্যাকসিনের আওতায় এনেছেন। সরকার ১২ বছর ও তদূর্ধ্ব সকল জনসাধারণকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন প্রদানে বদ্ধপরিকর।

 সিভিল সার্জন জানান, ৮০ ভাগ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জেলায় ৫ লাখ ১৫ হাজার টিকার উদ্যোগও রয়েছে। টিকার মজুদও রয়েছে। ইতিমধ্যে ৩ লাখ টিকা বিভিন্ন কেন্দ্রে দেয়া হয়েছে। দেশ ব্যাপী এক দিনের কার্যক্রম ছিল শনিবার। তবে আরো দুই দিন গণটিকা দেয়া হবে। প্রতি ইউনিয়নে ৩টি কেন্দ্রে ২ জন স্বাস্থ্যকর্মী ও ৩ জন স্বেচ্ছাসেবক টিকা প্রদানে কাজ করছে। এদিকে পশ্চিম ইলিশার দুটি কেন্দ্রে ভিড় সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশ নিয়োগ করা হয়। ওই দুই কেন্দ্রে টিকা প্রার্থীরা নিজেরাই হাতাহাতিতে লিপ্ত হয়।

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

আরও...