বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:০১
৫৫৭
ভোলার লালমোহন উপজেলায় গণটিকা নিতে গিয়ে ইউনিয়ন পরিষদের ভবনে মানুষের চাপে রেলিং ভেঙ্গে নারী ও শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা দ্রæত উদ্ধার করেছে। তবে এদের মধ্যে কয়েকজনকে ভোলা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। শনিবার লালমোহনের কালমা ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ভবনের রেলিং ভেঙ্গে দুর্ঘটনার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১ টার দিকে লালমোহনের কালমা ইউনিয়ন পরিষদের ভবনের টিকাদান কেন্দ্রে সকাল থেকে বিভিন্ন বসয়ী নারী-পুরুষরা টিকা নিতে ছুটে যায়। এ সময় টিকা নিতে আসা মানুষের চাপে দোতালা ভবনের ভবনের রেলিং ভেঙে নিচে পরে অন্তত ৮ জন আহত হয়। আহতদের মধ্যে পারুল বেগম, পারভিন বেগম, নিবিয়া বেগম, রোমানা বেগম, সীমা বেগম ও শিশু জুলেখা বেগমকের নাম পাওয়া গেছে। এদের মধ্যে গুরুতরদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
লালমোহন উপজেলার নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা জাগো নিউজকে জানান, জরাজীর্ণ ভবনের কারণে দুর্ঘনা ঘটেছে বলে আমরা প্রথমিকভাবে জানতে পেরেছি। লালমোহন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসাসহ বিভিন্ন প্রকার সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা: মিজানুর রহমান জানান, রেলিং ভেঙ্গে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ জনের অবস্থা গুরুতর।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত