অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

১০ পয়েন্টের মূল্য বোঝে বাংলাদেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৬:২৯

remove_red_eye

৪৫৫

ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়ার চিন্তা করা বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে নিশ্চিত করেছে ওয়ানডে সিরিজ। স্বাগতিকদের ক্যাম্পে লেগেছে স্বস্তির পরশ। তাইতো শেষ ওয়ানডের আগের দিনও ঐচ্ছিক অনুশীলন রেখেছিল দল।

যেখানে ছিলেন না সাকিব, লিটন, মোস্তাফিজ, তাসকিন, আফিফ, শরিফুল। রোববার (২৭ ফেব্রুয়ারি) তামিম, মুশফিক, মিরাজ, ইয়াসিররা ঘাম ঝরিয়েছেন। তবে নিজেদের লক্ষ্য থেকে সরে আসেনি বাংলাদেশ। আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচ হওয়ায় শেষ ম্যাচেও আফগানিস্তানকে কোনো ছাড় দেবে না। অতি গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট নিশ্চিত করতেই মাঠে নামবে তামিমের দল।

আইসিসি ওয়ানডে সুপার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বাংলাদেশ। ১৪ ম্যাচে ১০ জয়ে বাংলাদেশের পয়েন্ট ১০০। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে জিতলে বাংলাদেশ পাবে আরো ১০ পয়েন্ট। সেই লক্ষ্যেই মাঠে নামবে স্বাগতিকরা। দলের প্রতিনিধি হয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, সিরিজ জয়ের আনন্দেই ক্ষান্ত নন ক্রিকেটাররা। তাদের লক্ষ্য আরো উচুঁতে।   

তবে অনেক সময়ই সিরিজ জয়ের পর স্বস্তি চলে আসে। দল নিয়ে চলে পরীক্ষা-নিরীক্ষা। নিয়মিত ক্রিকেটারদের দেওয়া হয় বিশ্রাম। তবে বিশ্বকাপ সরাসরি খেলার লড়াইয়ে থাকা বাংলাদেশের ভাবনায় নেই সেসব। মিরাজ বলেছেন, ‘যেটা বললেন… সিরিজ জিতলে ব্যাক অব মাইন্ড যেটা থাকে… সিরিজ জেতার চেয়ে গুরুত্বপূ্র্ণ হচ্ছে ১০ পয়েন্ট। বিশ্বকাপে কিন্তু শীর্ষ আটটা দলই কোয়ালিফাই করবে। সিরিজ জিতেছি খুব ভালো কথা। আমাদের পরবর্তী টার্গেট, একটা ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিতে পারলে অনেক ভালো হবে।‘

আইসিসি ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ ৪টি ম্যাচ হেরেছে। নিউ জিল্যান্ডে তিন ম্যাচ সিরিজ হারের আগে দেশের মাটিতে শ্রীলঙ্কার কাছে ১০ পয়েন্ট হারিয়েছিল বাংলাদেশ। সেবার লঙ্কানদের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জয়ের পর শেষ ম্যাচটি হেরে যায় তামিমরা। তাতে সিরিজ জয়ের আনন্দ কিছুটা হলেও মলিন হয়।

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে নেতিবাচক চিন্তা করছেন না মিরাজ, ‘ওরকম কোনো কথা হয়নি (শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে হার নিয়ে)। যেটা বললেন, সেটা নেতিবাচক ভাবনা। নেতিবাচক চিন্তা করছি না। ইতিবাচক চিন্তা করছি। কালকের ম্যাচটা আছে। আমরা চেষ্টা করব শতভাগ নিংড়ে দিয়ে খেলার জন্য এবং আমাদের জন্য ১০ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।’

আফগানিস্তান সিরিজের পর বাংলাদেশ যাবে দক্ষিণ আফ্রিকায়। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে খেলবে তিন ম্যাচের সিরিজ। স্থগিত করা সিরিজ খেলতে আগামী বছর শুরুর দিকে ইংল্যান্ড আসবে বাংলাদেশে। সামনের তিন সিরিজের দুটিই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। সেসব মাথায় রেখে চট্টগ্রামে ১০ পয়েন্ট পাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ।

মিরাজ বললেন, ‘সামনে হয়তো অনেক ভালো ভালো সুযোগ আসবে। হয়তো অনেক বড় চ্যালেঞ্জ আসবে। কিন্তু আমি মনে করি, এই ১০ পয়েন্ট যদি নিতে পারি তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে সামনের চ্যালেঞ্জগুলো।’

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...