অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সূচকের বড় পতন, কমেছে লেনদেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৬:৩৩

remove_red_eye

৫৬৯

দেশের শেয়ারবাজারে রোববার (২৭ ফেব্রুয়ারি) লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত টানা পতন অব্যাহত ছিল। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৬৩ পয়েন্ট পতন হয়েছে। এদিন ৩৭৫ কোম্পানির মধ্যে ৩৬৫ টিরই দর পতন হয়েছে। 

লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক পতন শেষে ৬ হাজার ৬৭৬ পয়েন্টে অবস্থান করছে। অপরদিকে, ডিএসইএস শরীয়াহ সূচক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪৭ পয়েন্ট কমে ২ হাজার ৪৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে ৩৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৬৫টি কোম্পানির শেয়ারের দর পতন হয়েছে। দর বেড়েছে মাত্র ১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪ কোম্পানির শেয়ারের।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯১৬ কোটি ২৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫০ কোটি ২৮ লাখ টাকা। 

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৫০৬ পয়েন্ট পতন হয়ে দিন শেষে ১৯ হাজার ৪৮৫ পয়েন্টে অবস্থান করছে। অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩০০ পয়েন্ট কমে ১১ হাজার ৬৯৯ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৩ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৩২৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৮২৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ৩০৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৮৩ টির শেয়ারে দর পতন হয়েছে। শেয়ার দর বেড়েছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির। সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫৩ লাখ টাকা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...