অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় গুজব প্রতিরোধে র‌্যাবের সচেতনতামূলক সভা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে জুলাই ২০১৯ রাত ১০:৩৩

remove_red_eye

৭৯৭

জুয়েল সাহা বিকাশ ।। ছেলে ধরা ও গলাকাটা গুজব ঠেকাতে ভোলার শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাবের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ভোলায় র‌্যাব-৮ এর আয়োজনে শহরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পদ্মাসেতু নিয়ে গুজব ও ছেলেধরা সংক্রান্ত সচেতনতামূলক এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্পের কমান্ডার আবুল কালাম আজাদেও সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, র‌্যাব-৮ বরিশাল এর অতিরিক্ত পুলিশ সুপার মো: রইছ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব- ৮ ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: আজাহারুল হক, ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, জনকণ্ঠের সাংবাদিক হাসিব রহমান, জিটিভির এম হেলাল উদ্দিন , দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার নুরে আলম ফয়েজ, চ্যানেল টুয়ান্টিফোরের আদিল হোসেন তপু, আবৃত্তি শিল্পী মসিউর রহমান পিংকু, বাংলা টিভি ও জাগো নিউজের প্রতিনিধি জুয়েল সাহা প্রমুখ।
এসময় র‌্যাব-৮ বরিশাল এর অতিরিক্ত পুলিশ সুপার মো: রইছ উদ্দিন বলেন, ‘ছেলেধরা নিছক একটি গুজব। এই গুজবে কান দিয়ে আইন হাতে তুলে নেওয়া দন্ডনীয় অপরাধ। তাই কেউ আইন হাতে তুলে নিবেন না। সন্দেহ হলে আইন শৃঙ্খলা বাহীনিকে জানানোর অনুরোধ করেন। তিনি আরো বলেন, সারা দেশে ছেলেধরা গুজবে গণপিটুনির ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক র‌্যাব-৮ জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও প্রচারণা চালিয়ে যাচ্ছে ।
তারই অংশ হিসেবে জনসচেতনতার লক্ষ্যে ভোলার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য র‌্যাব সর্বদা কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি বলেন, “একটি কুচক্রী মহল ‘ছেলে ধরা’ গুজব ছড়িয়ে সারা দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। আইন নিজের হাতে তুলে না নিয়ে এ ধরণের কোন ঘটনা ঘটলে ‘৯৯৯’ নাম্বারে কল করলেই আইন-শৃঙ্খলা বাহিনী হাজির হবে। পদ্মা সেতুতে মাথা লাগবে ও ছেলে ধরা গুজবে কান না দেয়ার জন্য ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।
জেএসবি/৩০ জুলাই

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

আরও...