অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ৫ বসতবাড়ি পুড়ে ছাই

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:০২

remove_red_eye

৫৮০

আকতারুল ইসলাম আকাশ II ভোলায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ৫ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। নিজ পড়নের কাপড় ছাড়া কোনোকিছুই রক্ষা করা সম্ভব হয়নি। রবিবার (২৭ ফেব্রæয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে সদর উপজেলা ৫নং বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ড খলিফা বাড়িতে এ অগ্নিকাণ্ডেরঘটনা ঘটে।এ ঘটনায় প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত পরিবাররা।
ক্ষতিগ্রস্ত পরিবাররা জানান, রবিবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ওই বাড়ির নুরুল ইসলাম খলিফার ঘরের বৈদ্যুতিক লাইন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে পুড়ে ছাই হয়ে যায় ৫ বসতভিটা। বসতভিটাগুলো হলো, মো. নুরুল ইসলাম, বিল্লাল, নান্নু মিয়া, স্বপন ও মানিকের।ক্ষতিগ্রস্ত পরিবাররা আরও জানান, মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে যাওয়ার ফলে নিজ পড়নের কাপড় ছাড়া অন্য কোনোকিছুই আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা করা সম্ভব হয়নি।খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এদিকে আগুন লাগার খবর পেয়ে ওই ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা ঘটনাস্থলে ছুটে আসেন। তাৎক্ষণিক তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে সাহায্য করেন। এসময় তিনি জানান, উক্ত ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামকে অবগত করা হয়েছে। খুব দ্রæত সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করা হবে।

ভোলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. সুমন মিয়া জানান, অগ্নিকাÐের খবর পেয়ে খুব দ্রæত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাÐের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে বলেও জানান এ কর্মকর্তা। এদিকে ঘটনার পর ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) মো. আরমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে সাহায্য করা হবে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...