অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তির সীমা টি+১ চালু মার্চেই

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১০:৫৭

remove_red_eye

৫৫৩

শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তির সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তির সময়সীমা টি+৩ থেকে কমিয়ে টি+১ করা হবে। তবে, জেড ক্যাটাগরি এর আওতায় পড়বে না। এ সিদ্ধান্তের ফলে বিনিয়োগকারীরা সিকিউরিটিজ কেনার পরের দিনই বিক্রি করতে পারবেন। এ সিদ্ধান্ত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কার্যকর করার বিষয়ে কাজ করছে বিএসইসি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

শেয়ারবাজারের উন্নয়ন ও বিনিয়োগ সহজলভ্য করতে লেনদেন নিষ্পত্তির সময়সীমা টি+১ চালু করতে যাচ্ছে কমিশন। বর্তমানে শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তির সময়সীমা টি+৩ চালু আছে। এর ফলে সিকিউরিটিজ ক্রয়ের তৃতীয় দিনে তা বিক্রি করা যায়। লেনদেন নিষ্পত্তির এই সময়ের ব্যবধান কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এ বিষয়ে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ রাইজিংবিডিকে বলেছেন, ‘সবার জন্য সহায়ক একটি আন্তর্জাতিক মানের শেয়ারবাজার গড়ে তোলার লক্ষ্যে টি+১ সেটেলমেন্ট চালু করার প্রস্তুতি নিচ্ছি। এর মাধ্যমে শেয়ারবাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে এবং বিদেশিসহ সব বিনিয়োগকারীর জন্য শেয়ারবাজার সুগম হবে। এছাড়া, সবার সময় ও ব্যয় কমে আসবে।’

কবে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব এটি কার্যকর করতে চাই। এ বিষয়ে শিগগিরই স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করব। আমরা প্রস্তুত আছি। স্টক এক্সচেঞ্জেরও প্রস্তুতি আছে। আমরা শিগগিরই এটা করে ফেলব। আশা করি, কয়েক সপ্তাহের মধ্যে আমরা তা কার্যকর করতে পারব।’

তিনি আরও বলেন, ‘টি+১ সেটেলমেন্টটি কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথমে ব্লু চিপ কোম্পানি দিয়ে টি+১ চালু করা হবে। এরপরে পর্যায়ক্রমে সব কোম্পানি টি+১ সেটেলমেন্ট সুবিধা পাবে। বিদেশিরা টি+১ সেটেলমেন্টে অভ্যস্ত। তারা আমাদের শেয়ারবাজারে ভালোভাবে বিনিয়োগে আসার জন্য টি+১ সেটেলমেন্ট চায়।’

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...