বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:০২
৬৯২
যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রতিবেশী দেশ বেলারুশের সীমান্তে উভয় দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বৈঠকে মিলিত হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে কিয়েভের প্রতিনিধিদল ইউক্রেন-বেলারুশ সীমান্তে যায়।
ইউক্রেনের কর্মকর্তারা জানান, আলোচনায় তাদের মূল এজেন্ডা থাকবে, ইউক্রেন থেকে রাশিয়ার সব সেনা প্রত্যাহারের বিষয়ে দেশটির ওপর চাপ প্রয়োগ করা। একই সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করা।
মস্কো জানায়, তারা নিজেদের অবস্থান এখনই নিশ্চি করতে চাচ্ছেন না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমাদের আলোচনার জন্য অপেক্ষা করা উচিত। আমি আমাদের অবস্থান সম্পর্কে কিছু জানাতে চাই না।’
যুদ্ধে লিপ্ত দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার জন্য একটি ভেন্যু প্রস্তুত রাখার কথা আগেই জানিয়েছিল বেলারুশ সরকার। সে সময় বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠকস্থলের একটি ছবি প্রকাশ করে। সেখানে দেখা যায়, লম্বা একটি টেবিলের শেষ প্রান্তে রাশিয়া ও ইউক্রেনের পাতাকা। মাঝখানে শোভা পাচ্ছে বেলারুশের পতাকা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। হামলায় এখন পর্যন্ত দেশটি থেকে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, বিবিসি
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত