অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

নির্বাচনী মাঠ না ছাড়তে বিরোধীদলগুলোর প্রতি অনুরোধ সিইসির

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:০৫

remove_red_eye

৫০৬

নির্বাচনী মাঠ না ছাড়তে বিরোধীদলগুলোর প্রতি অনুরোধ করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, বিএনপি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিলেও আমরা তাদের ডাকব। রাজনীতিতে শেষ বলে কিছু নেই।  তাই নির্বাচনী মাঠ না ছাড়তে বিরোধীদলগুলোর প্রতি অনুরোধ করছি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, গতকাল আমরা শপথ নিয়েছি। তার আগেরদিন নিয়োগ হয়েছে। আজ আমরা যে সভা করেছি, সেটা নিজেদের মধ্যে পরিচিতি পর্ব ছিলো। কমিশনের কর্মপরিধি সম্পর্কে সচিব আমাদের অবহিত করেছেন। সেজন্য তাকে আমরা ধন্যবাদ জানিয়েছি।

তিনি বলেন, আমরা খুব অভিজ্ঞ নই।  আমি একেবারেই নতুন, তবে গণমাধ্যমে নির্বাচনের খবর দেখেছি। নির্বাচন ঘরে বসে পর্যবেক্ষণ করেছি। কিছুটা হলেও ধারণা আছে।

সিইসি বলেন, আমরা সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। আমরা কতটা সৎ ছিলাম, দায়িত্ব পালন করেছি- সেটি পরে মূল্যায়ন করতে পারবেন। আমরা প্রত্যাশা করি, সবাই  নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রকে সুসংহত করবেন। যারা নির্বাচন করবেন তাদের জন্য অনূকুল পরিবেশ তৈরি করার দায়িত্ব কমিশনের রয়েছে।

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ইভিএম বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে পারব না। আমরা আলোচনা করব। ইভিএমের ভালোমন্দ আলোচনা করব। 

এ সময় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান, ইসি সচিব ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...