অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় পারিবারিক ভাবে নির্মিত বায়োগ্যাস প্লান্টের উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৪১

remove_red_eye

৫৯২

এইচ আর সুমন II ভোলায় পারিবারিভাবে তৈরি বায়োগ্যাস প্লাটের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। সোমবার  বিকালে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলগী গ্রামের তালুকদার বাড়িতে গ্যাস প্লান্টটি উদ্বোধন করা হয়। দেশি গরুর খামারি আব্দুস সাত্তার মিয়া তার বাড়িতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর ভোলা জেলা শাখার সার্বিক সহযোগিতায় প্লান্টটি নির্মাণ করেন।

স্বাগত বক্তব্যে মোঃ শাহিন জানান, জাগো ফাউন্ডেশন ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর ভোলা জেলা শাখার উদ্যোগে পারিবারিক পর্যায়ে এই বয়োগ্যাস প্লান্ট তৈরি করা হয়। প্লান্টটি নির্মাণে ৪০ হাজার টাকা ব্যয় হয়েছে। ৫-৭ টি দেশি গরুর গোবর থেকে উৎপন্ন গ্যাস দিয়ে একটি পরিবারের জ্বালানী চাহিদা মিটবে। আশা করা যাচ্ছে আর কোন খরচ ছাড়াই কমপক্ষে আগামী ২০ বছর এই  প্লান্টটি সচল থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম বলেন, দেশের দক্ষিণাঞ্চলে এ ধরণের বায়োগ্যাস প্লান্ট তেমন একটা দেখা যায়না। আব্দুস সাত্তার তালুকদার অনুকরণীয় একটি উদ্বোগ নিয়েছেন। তর দেখা দেখি অন্যরাও এমন উদ্বোগ নিলে পরিবেশ যেমন দূষণমুক্ত থাকবে তেমনি খামারিরা লভবানও হবেন।

স্থানীয় ইউপি মেম্বার আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল মালেক, ভোলা প্রেসক্লাবের সহসভাপতি জুন্নু রায়হান, বেসরকারি উন্নয়ন সংস্থা ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলা শাখার সভাপতি মোঃ শাহিন, স¤পাদক আল জুবায়ের, স্থানীয় জনপ্রতিনিধি মোঃ আবুল কাশেম, শাহে আলম তালুকদার প্রমূখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...