অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় নিষেধাজ্ঞার প্রথম দিনে ১৫ জেলে আটক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা মার্চ ২০২২ সকাল ১১:৩১

remove_red_eye

৫১২

ইলিশসহ সকল প্রকার মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার অভয়াশ্রমে মার্চ এপ্রিল  ২ মাস সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু সেই  নিষেধাজ্ঞা অমান্য করে  মঙ্গলবার মেঘনা নদীতে মাছ শিকার করায় ১৫ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৫ কেজি মাছ জব্দ করা হয়। পরে আটককৃত জেলেদের মধ্যে ১২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়েছে।


মঙ্গলবার ভোর থেকে মৎস্য বিভাগ ও পুলিশের একটি টিম ভোলা সদরের মেঘনা নদীর তুলাতলী ও ইলিশা এলাকায় অভিযান চালায়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ১৫ জেলেকে আটক করা হয়। ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ১৫ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ ১২ জেলেকে নগদ ৫ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া  ৩ জেলে শিশু অপ্রাপ্ত বয়স হওয়ার তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া জব্দকৃত জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয় ও মাছ দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...