তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২রা মার্চ ২০২২ সকাল ১১:৪৩
৫৮৯
ভোলার তজুমদ্দিনে ৩১ সয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সাথে নয় ডাক্তার যোগদান করেছেন। এতে উপজেলার দেড় লক্ষাধীক মানুষের চিকিৎসা সেবার উন্নতি ঘটবে বলে আশা করছে সাধারন মানুষ।
হাসপাতাল সুত্রে জানা গেছে, ৩১ সয্যা বিশিষ্ট এ হাসপাতালটিতে প্রথম শ্রেনির ১৫ টি পদ থাকলেও নয়টি পদ শুন্য ছিলো। এমন অবস্থায় গত ফেব্রæয়ারি মাসে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রাকাশিত হয়। এরপর স্বাস্থ্যসেবা বিভাগ গত ২৩ ফেব্রæয়ারী এক আদেশে ৪২ তম বিসিএস হতে নয়জন মেডিকেল অফিসারকে এই হাসপাতালে পদায়ন করে। ২৮ ফেব্রæয়ারীর মধ্যে তাদের কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়া হয়। এর প্রেক্ষিতে নির্ধারিত সময়ের শেষ দিনে যোগদান করেন ডাঃ মোঃ কামরুজ্জামান, ডাঃ শাহানা শারমিন, ডা: তাসমিয়া ইসলাম, ডা: তাহমিনা আক্তার ননী, ডাঃ জিজারিন তাসনিম, ডাঃ মোঃ রোমান মোল্লা, ডাঃ জান্নাতুন নাঈম, ডাঃ তানভীর আহমেদ লিপু, ডাঃ আব্দুল্লাহ আল মরতুজা।
এরফলে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম শ্রেণীর (মেডিকেল অফিসার) কোন পদ শুন্য নেই। কিন্তু গত ফেব্রুয়ারিতে যোগদান করে ডাঃ নোমান সদর হাসপাতালে কোভিড ইউনিটে প্রেষণে চলে যান। অন্যদিকে এ মাসের দ্বিতীয় সপ্তাহে মেডিকেল অফিসার ডাঃ মরিয়ম বেগম ও ডাঃ নাছরিন ফাতেমা এমডি প্যাথেলজি কোর্সের জন্য চট্টগ্রাম মেডিকেলে যোগদান করবেন। সেক্ষেত্রে আবারও দুটি পদ শুন্যসহ তিন জন ডাক্তার কম থাকবে হাসপাতালে।
উল্লেখ্য, হাসপাতালটিতে দ্বিতীয় শ্রেনির ৩১ টি পদ থাকলেও শুন্য রয়েছে ১৭ টি পদ। তৃতীয় শ্রেনির ৮৫ টি পদের মধ্যে কর্মরত আছে মাত্র ৫৬ জন। চতুর্থ শ্রেনির ১৯ জনের মধ্যে আটটি পদই শুণ্য। এই পদ গুলোতেও লোকবল পদায়নের দাবী করেছে সাধারণ মানুষ।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত