অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিন হাসপাতালে একসাথে নয় ডাক্তারের যোগদান

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২রা মার্চ ২০২২ সকাল ১১:৪৩

remove_red_eye

৫৬৭

  ভোলার তজুমদ্দিনে ৩১ সয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সাথে নয় ডাক্তার যোগদান করেছেন। এতে  উপজেলার দেড় লক্ষাধীক মানুষের চিকিৎসা সেবার উন্নতি ঘটবে বলে আশা করছে সাধারন মানুষ।
 হাসপাতাল সুত্রে জানা গেছে, ৩১ সয্যা বিশিষ্ট এ হাসপাতালটিতে প্রথম শ্রেনির ১৫ টি পদ থাকলেও নয়টি পদ শুন্য ছিলো। এমন অবস্থায় গত ফেব্রæয়ারি মাসে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রাকাশিত হয়।  এরপর স্বাস্থ্যসেবা বিভাগ গত ২৩ ফেব্রæয়ারী এক আদেশে ৪২ তম বিসিএস হতে  নয়জন মেডিকেল অফিসারকে এই হাসপাতালে পদায়ন করে। ২৮ ফেব্রæয়ারীর মধ্যে তাদের কর্মস্থলে   যোগদানের নির্দেশনা দেয়া হয়। এর প্রেক্ষিতে নির্ধারিত সময়ের শেষ দিনে যোগদান করেন ডাঃ মোঃ কামরুজ্জামান,  ডাঃ শাহানা শারমিন, ডা: তাসমিয়া ইসলাম, ডা:  তাহমিনা আক্তার ননী,  ডাঃ জিজারিন তাসনিম, ডাঃ মোঃ রোমান মোল্লা, ডাঃ জান্নাতুন নাঈম, ডাঃ তানভীর আহমেদ লিপু, ডাঃ আব্দুল্লাহ আল মরতুজা।
এরফলে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম শ্রেণীর (মেডিকেল অফিসার) কোন পদ শুন্য নেই। কিন্তু গত ফেব্রুয়ারিতে যোগদান করে ডাঃ নোমান  সদর হাসপাতালে কোভিড ইউনিটে প্রেষণে চলে যান। অন্যদিকে এ মাসের দ্বিতীয় সপ্তাহে মেডিকেল অফিসার ডাঃ মরিয়ম বেগম ও ডাঃ নাছরিন ফাতেমা এমডি প্যাথেলজি কোর্সের জন্য চট্টগ্রাম মেডিকেলে যোগদান করবেন। সেক্ষেত্রে আবারও দুটি পদ শুন্যসহ তিন জন ডাক্তার কম থাকবে হাসপাতালে।

উল্লেখ্য, হাসপাতালটিতে দ্বিতীয় শ্রেনির ৩১ টি পদ থাকলেও শুন্য রয়েছে ১৭ টি পদ। তৃতীয় শ্রেনির ৮৫ টি পদের মধ্যে কর্মরত আছে মাত্র ৫৬ জন।  চতুর্থ শ্রেনির ১৯ জনের মধ্যে আটটি পদই শুণ্য।  এই পদ গুলোতেও লোকবল পদায়নের দাবী করেছে সাধারণ মানুষ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...