অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে স্বামীর নির্যাতনের মামলা তুলে নিতে গৃহবধুকে হুমকি


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা মার্চ ২০২২ সকাল ১১:৪৫

remove_red_eye

৫৩২

 লালমোহনে স্বামীর নির্যাতন ও যৌতুক দাবীর ঘটনায় মামলা করায় মামলা তুলে নিতে রমাগঞ্জইউনিয়নের ইউপি সদস্য শাহাবুদ্দিন হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন এক গৃহবধু। মঙ্গলবার নিজের ৩ শিশু সন্তান নিয়ে লালমোহন প্রেসক্লাবে সংসবাদ সম্মেলনে স্বামী ও শ^শুর বাড়ির লোকজনসহ ইউপি সদস্য শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেন গৃহবধু লাইজু বেগম। লাইজু উপজেলার চরভূতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ আবুল কাশেমের মেয়ে। সংবাদ সম্মেলনে গৃহবধূর সাথে তার বাবা ও ভাই বজলুর রহমানও উপস্থিত ছিলেন।


লিখিত বক্তব্যে লাইজু বেগম বলেন, ২০০৮ সালে রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব চরউমেদ গ্রামের নুরুল ইসলামের ছেলে মামুনের সাথে পারিবারিক মতে বিয়ে হয় তার। তাদের দাম্পত্য জীবনে ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে। স্বামী মামুন পেশায় সিএনজি চালক, তাই কাজের তাগিদে চট্টগ্রাম থাকতো সে। আর ছেলে মেয়ে নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন লাইজু। কিন্তু মামুন হঠাৎই নেশায় আসক্ত হয়ে পড়লে তাদের পারিবারিক জীবনে অভাব-অনটন ও কলহ দেখা দেয়। নেশার টাকা জোগাতে তাকে যৌতুকের জন্য চাপ প্রয়োগ, পরে নির্যাতন শুরু হয়। মামুনের সাথে একত্রিত হয়ে তার পরিবারও নির্যাতন শুরু করে। যৌতুক দিতে না পারায় এক পর্যায়ে তাকে তার বাবার বাড়িতে ফেলে রাখে মামুন। ২০১৯ সালের ১০ জুন ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করেন তিনি। ওই মামলায় পরোয়ানা জারি হলে স্বামী মামুন, শশুর নুরুল ইসলাম ও দেবর রুবেল গ্রেফতার হন এবং পরবর্তীতে জামিনে বেরিয়েই দিনে দুপুরে বাজারের মধ্যে তাকে মারধর করে। এ ঘটনায় গত ২১সালের ২১ সেপ্টেম্বর লালমোহন থানায় লিখিত অভিযোগও করেন তিনি।


লাইজু অভিযোগ করে বলেন, অব্যাহত হামলা ও হুমকির পরও মামলা তুলে না নেয়ায় গত ২০২১ সালের ৩ ডিসেম্বর দিনেদুপুরে বাজারের মধ্যে তার বাবার উপরও অতর্কিত হামলা চালায় স্বামী মামুন ও তার পরিবারের লোকজন। বর্তমানে রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাবুদ্দিনসহ স্বামী মামুনের চাচা নুরে আলম ও চাচাতো ভাই আলাউদ্দিন মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে যাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন গৃহবধূ লাইজু বেগম।
রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শাহাবুদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কোন ঘটনার সাথে জড়িত নই। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এমন অভিযোগ তোলা হয়েছে। লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, পূর্বে কোনও অভিযোগ হয়েছিল কিনা, বিষয়টি জানা নেই। তবে  এমন ঘটনার কোনও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  







আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...