অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে ইউপি চেয়ারম্যান লাঞ্চিত,আটক-২

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা মার্চ ২০২২ সকাল ১১:৪৯

remove_red_eye

৪৯৩

জমি নিয়ে বিরোধের জের ধরে চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদারকে লাঞ্চিতের অভিযোগে চরফকিরা গ্রামের বারেক হাওলাদারের ছেলে আদম শফিউল্যাহ ও ফেরদাউসকে গতকাল মঙ্গলবার বিকেলে চরফ্যাশন থানায় পুলিশ আটক করেছেন।
চেয়ারম্যান সেলিম হাওলাদার অভিযোগে করেন, তার ভাইর সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলা পরিষদের সামনে বারেক হাওলাদারের ছেলে ফেরদাউসের নেতৃত্বে কয়েকজন যুবক তার উপর চড়াও হয়ে তাকে লাঞ্চিত করে। এসময় স্থানীয় জনতা ফেরদাউস ও তার ভাই আদম শফিউল্যাহকে আটক করে থানায় সোপর্দ করেন।  

আটককৃতদের পিতা বারেক হাওলাদার অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার রাতে সেলিম হাওলাদারের বড় ভাই মোসলে উদ্দিন হাওলাদার তার ছোট ছেলে আদম শফিউল্যাহকে চেয়ারম্যান বাজারে মারধর করে। মঙ্গলবার দুপুরে এবিষয়ে তার বড় ছেলে ফেরদাউস চেয়ারম্যান’র নিকট বিচার দিলে তিনি উত্তেজিত হন এবং কথা কাটির জের ধরে তার ছেলেকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে চেয়ারম্যানের ভাই মোসলেউদ্দিন হাওলাদারের নেতৃত্বে ২০-৩০জন লোক দেশীয় অস্ত্র নিয়ে বারেক হাওলাদারের বাড়ি ঘর ভাংচুর করে।

চেয়ারম্যানের ভাই মোসলেউদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বারেক হাওলাদারের ছেলে আদম শফি উল্যাহ আমার পুকুর থেকে প্রায় ৭-৮হাজার টাকার মাছ বিক্রি করেন। আমি ওই পুকুরের সেচ মেশিন বন্ধ করে দেয়ায় তারা ক্ষুব্দ হয়ে আমার ভাই চেয়ারম্যান সেলিম হাওলাদারকে লাঞ্চিত করেন এবং নিজেদের ঘর নিজেরা ভাংচুর করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...