অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় কাচিয়া ইউনিয়নের কৃতি ৪৭ ছাত্র ছাত্রী পেল শিক্ষা বৃত্তি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা মার্চ ২০২২ রাত ১১:৪২

remove_red_eye

৬০০

ভোলা সদরের এক ইউনিয়নের কৃতি ৪৭ শিক্ষার্থী পেল সংবর্ধনা। এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫সহ ভালো ফলাফল করায় বৃহস্পতিবার  কাচিয়া ইউনিয়ন পরিষদ এই সংবর্ধনার আয়োজন করে।  ৪টি প্রতিষ্ঠানের ৪৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনার পাশপাশি ৫ হাজার ও ৩ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি দেন ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নোকিব। তার  ব্যক্তিগত  পক্ষ থেকে  এই বৃত্তি দেয়া হয়।  এ ছাড়া এই সব শিক্ষার্থীদের মধ্যে যারা এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাবে  তাদের একটি করে ল্যাপটপ দেয়ার ঘোষনা দেন  নোকিব। সংবর্ধনা অনুষ্ঠানে পরাণগঞ্জ ইসলামিয়া  দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বেলায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জহুরুল ইসলাম নোকিব, নাজিউর রহমান কলেজ অধ্যক্ষ  মোঃ মাকসুদুর রহমান, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, কবি মোজাম্মেল হক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  মোঃ সিরাজুল ইসলাম, এডভোকেট শাহাদাত হোসেন শাহীন, দৈনিক দক্ষিণ প্রান্তের সম্পাদক নজরুল হক অনু, প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মোঃ শাহজাহান, ম্যানেজিং কমিটির সদস্য হাসনাইন আহম্মেদ প্রমুখ। সংবর্ধিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী জুই আক্তার, মোঃ ফাহাদ, তাছিন কাদের রুহান, মোঃ রাকিব উচ্ছ¡াস প্রকাশ করে জানায়,  এমন আয়োজন তাদেরকে আগামীতেও ভালো ফলাফল করতে উৎসাহিত করেছে। তারা সংবর্ধনার মান রাখার চেষ্টা করে যাবে বলেও জানায়। ভোলার পরাণগঞ্জ বাজারকে ঘিরে গড়ে ওঠেছে একটি শিক্ষা কমপ্লেক্স। যেখানে রয়েছে কলেজ, মহিলা কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা । কাচিয়া ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের মান বৃদ্ধিতে একটি কমিটি করারও সিদ্ধান্ত নেয়া হয় ওই অনুষ্ঠানে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...