বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা মার্চ ২০২২ রাত ১১:৪২
৬৩৫
ভোলা সদরের এক ইউনিয়নের কৃতি ৪৭ শিক্ষার্থী পেল সংবর্ধনা। এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫সহ ভালো ফলাফল করায় বৃহস্পতিবার কাচিয়া ইউনিয়ন পরিষদ এই সংবর্ধনার আয়োজন করে। ৪টি প্রতিষ্ঠানের ৪৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনার পাশপাশি ৫ হাজার ও ৩ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি দেন ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নোকিব। তার ব্যক্তিগত পক্ষ থেকে এই বৃত্তি দেয়া হয়। এ ছাড়া এই সব শিক্ষার্থীদের মধ্যে যারা এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাবে তাদের একটি করে ল্যাপটপ দেয়ার ঘোষনা দেন নোকিব। সংবর্ধনা অনুষ্ঠানে পরাণগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বেলায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জহুরুল ইসলাম নোকিব, নাজিউর রহমান কলেজ অধ্যক্ষ মোঃ মাকসুদুর রহমান, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, কবি মোজাম্মেল হক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, এডভোকেট শাহাদাত হোসেন শাহীন, দৈনিক দক্ষিণ প্রান্তের সম্পাদক নজরুল হক অনু, প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মোঃ শাহজাহান, ম্যানেজিং কমিটির সদস্য হাসনাইন আহম্মেদ প্রমুখ। সংবর্ধিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী জুই আক্তার, মোঃ ফাহাদ, তাছিন কাদের রুহান, মোঃ রাকিব উচ্ছ¡াস প্রকাশ করে জানায়, এমন আয়োজন তাদেরকে আগামীতেও ভালো ফলাফল করতে উৎসাহিত করেছে। তারা সংবর্ধনার মান রাখার চেষ্টা করে যাবে বলেও জানায়। ভোলার পরাণগঞ্জ বাজারকে ঘিরে গড়ে ওঠেছে একটি শিক্ষা কমপ্লেক্স। যেখানে রয়েছে কলেজ, মহিলা কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা । কাচিয়া ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের মান বৃদ্ধিতে একটি কমিটি করারও সিদ্ধান্ত নেয়া হয় ওই অনুষ্ঠানে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত