মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২২ রাত ১২:০২
৫৫৯
ভোলার মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে মেঘনার ত্রাস হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনীর অন্যতম সদস্য দুই দস্যুকে আটক করা হয়। এই সময় আটককৃত দস্যুদের মোবাইল ফোনের বিকাশ একাউন্টে (০১৭১৫২৮৮২৮০) থাকা ৩০ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিযানে নের্তৃত্বে থাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ।
বৃহস্পতিবার বেলা ১১ টায় আটককৃত দস্যুদের মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক নুরু মিয়া দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার রাত ১০ টার দিকে নোয়াখালি জেলার হাতিয়ার তমরুদ্দিন বাজারে মনপুরা থানার ওসি সাইদ আহমেদের নের্তৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে দুই জলদস্যুকে আটক করে মনপুরা থানায় নিয়ে আসে।
আটককৃত জলদ্যুরা হলেন, ইসমাইল হোসেন বেচু ও নাহিদ হোসেন হৃদয়। এদের সবার বাড়ি নোয়াখালি জেলার হাতিয়া উপজেলার তমরুদ্দিন গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রæয়ারী মেঘনা থেকে মনপুরা ৭ জেলেকে অপহরণ করে মুক্তিপণের ২ লক্ষ ২ হাজার টাকা ৫ টি বিকাশ একাউন্টের মাধ্যমে নেয় হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনী।ওই ৫টি বিকাশ একাউন্টের নাম্বার ও মুক্তিপণ চাওয়া মোবাইল নাম্বারের সুত্র ধরে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার রাতে (২ মার্চ) মনপুরা থানার ওসি সাইদ আহমেদের নের্তৃত্বে হাতিয়ার তমরুদ্দিন বাজারে পুলিশ অভিযান পরিচালনা করে। পরে পুলিশ মহিউদ্দিন বাহিনীর দুই সদস্যদের অবস্থান নিশ্চিত করে তাদের আটক করে মনপুরা থানায় নিয়ে আসে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহদে জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে জলদস্যুদের অবস্থান নিশ্চিত হয়ে বুধবার রাতে হাতিয়ার তমরুদ্দিন বাজারে অভিযান পরিচালনা করে দুই দস্যুকে আটক করে নিয়ে আসা হয়। পরে বৃহস্পতিবার বেলা ১১ টায় জলদস্যুদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর পর ৭ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত