চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২২ রাত ১০:৪২
৫৪২
চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে এক কর্তব্যরত চিকিৎসক দ্বারা এক ব্যাক্তির সঙ্গে অশালিন আচরণ করার অভিযোগ উঠেছে। শুক্রবার(৪মার্চ) সকাল ৯টায় চরফ্যাশন প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পৌর ৭নং ওয়ার্ডের বাসিন্দা ভুক্তভোগী আওরঙ্গজেব প্রিন্স এমন অভিযোগ তুলে ধরেন।সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি বলেন,আমি আমার ৪বছরের শিশুপুত্র শান সিকদারের দাতের ব্যাথার জন্য চরফ্যাশন ডেন্টাল পয়েন্টের ডাক্তার আশরাফ আলী বিশ্বাস রিয়াদ এর কাছে যাই। ডাক্তার তার ব্যবস্থাপত্রে সেফ-৩ ও প্লামেক্স দেন। ঔষুধ কিনতে চরফ্যাশন থানা রোডের এক ঔষুধের দোকানে গেলে স্থানীয় পল্লী চিকিৎসক মোঃ হাফিজ উদ্দিন বলেন ওষুধ খাওয়ার নিয়মটি মনে হয় সঠিক হয়নি। এ বিষয়ে ডাঃ আশরাফ আলী রিয়াদ বলেন, শিশুর বয়স ও ওজন অনুযায়ী শিশুটির ওষুধ সঠিক পরিমাপে দেয়া হয়েছে। অপরদিকে আওরঙ্গজেব প্রিন্স তার সন্তানের ওষুধ খাওয়ার নিয়মটি সন্দেহ হওয়ায় পরামর্শের জন্য চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্ব রত চিকিৎসক ১০৪ নম্বর কক্ষে থাকা ডাক্তার আঃ হাই এর কাছে পরামর্শের জন্য গেলে ডাক্তার তার সঙ্গে খারাপ আচরণ করে ওই কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন বলে ভুক্তভোগী অভিযোগে জানান। এ বিষয়ে ডাক্তারআঃ হাই বলেন, ওই ব্যক্তির সঙ্গে আমি কোনো খারাপ আচরণ করিনি। আমি বলেছি এই ব্যবস্থা পত্র নিয়ে আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না । তাকে যে কোনো ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। কারণ আমি একজন এমবিবিএস চিকিৎসক। তিনি চাচ্ছেন যে ওই চিকিৎসকের ব্যবস্থা পত্রটিকে ভুল উল্লেখ করার জন্য। যা আমার পক্ষে সম্ভব নয়।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত