অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে কৃষি উপ সহকারীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই মার্চ ২০২২ রাত ১০:৪৩

remove_red_eye

৪৯৬

চরফ্যাশন প্রতিনিধি : কৃষি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে পরিকল্পীতভাবে গৃহবধূকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। চরফ্যাশন উপজেলার পৌরসভা ৪নং ওয়ার্ড হরিবাড়ি সংলগ্ন কৃষি উপসহকারী কর্মকর্তা সমির চন্দ্র মজুমদারের বাসা থেকে শনিবার (৫মার্চ) রাত ২টায় চরফ্যাশন থানা পুলিশ বোরহান উদ্দিন উপজেলায় কর্মরত কৃষি উপসহকারী কর্মকর্তা মনোজ কুমার চন্দ্র মজুমদার শাওনের স্ত্রী সাসাতি রায় চৈতি’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। ওই গৃহবধূ একই এলাকার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র রায়ের দ্বিতীয় মেয়ে। এ ঘটনায় পুলিশ শ্বশুর সমির চন্দ্র মজুমদার ও স্বামী মনোজ কুমার চন্দ্র মজুমদার শাওনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে বলে উপ-পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম খান জানান। তিনি বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাসাতি রায় চৈতি’র সিলিং ফ্যান থেকে শাড়ি পেচানো ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। এটি একটি পরিকল্পীত হত্যা দাবি করে ওই গৃহবধূর পিতা সুভাষ চন্দ্র রায় বলেন, আমার মেয়ে মাস্টার্সের ছাত্রি। সমির চন্দ্র’র ছেলে শাওনের সঙ্গে এক বছর পূর্বে আমার মেয়েকে বিয়ে দেই। আমার মেয়েকে তার শ্বশুর,শ্বাশুরি ও স্বামী দীর্ঘ দিন ধরে যৌতুকের দাবি করে অত্যাচার নির্যাতন করে আসছে। তারা যৌতুকের টাকা না পেয়ে পরিকল্পীতভাবে আমার মেয়েকে হত্যা করেছে। আমি দেশের প্রচলীত আইনে এ হত্যার সুষ্ঠ বিচার চাই। এদিকে আটকাধীন শ্বশুর সমির চন্দ্র মজুমদার বলেন, আমাদের এক প্রতিবেশি মেয়ের বিয়ে হলে শুক্রবার তাকে উঠিয়ে দেয়া হয়েছে। আমার ছেলে শাওনের সঙ্গে তজুমদ্দিন উপজেলায় ওই বিয়ের অনুষ্ঠানে পুত্রবধূ যেতে চাইলে ভাঙা রাস্তার কারণে আমার ছেলে তাকে নিয়ে যায়নি। স্বামী শাওন মুজমদার বলেন, আমি বিয়ের অনুষ্ঠান থেকে রাত ১টায় বাসায় ফিরে একাধীকবার দরজা নকড দিয়েও সারা না পেয়ে দরজা ভেঙে দেখি সে আত্মহত্যা করেছে। এঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে একটি হত্যা মামলার এজাহার জমা দিয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
চরফ্যাশন থানার ওসি তদন্ত রিপন সাহা বলেন,ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ভোলায় ময়না তদন্তে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...