তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই মার্চ ২০২২ রাত ১০:১২
৫৯১
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মো. শাহীন নামের এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে আড়াই লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড রায়রাবাদ গ্রামে এ ঘটে। সে ওই গ্রামের মতিউল্লাহ মুন্সি বাড়ির মোস্তফা মুন্সির ছেলে। স্থানীয়দের সহযোগিতায় ওইদিন রাতে শাহীনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও রাতেই উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
শাহীনের বড় ভাই জানান, গত শুক্রবার আমাদের আরেক ভাই ইসমাইল কারীর মুগ ডাল ক্ষেতে পানি সেচের পাইপ বসায় স্থানীয় জসিম হাওলাদার। ওই পাইপের ছিদ্র দিয়ে বেরুনো পানিতে মুগডাল ক্ষেত তলিয়ে যায়। তাই জসিমের সেচ মেশিন বন্ধ করে দেয় ইসমাইল। যার জন্য ইসমাইলকে মারধরকে জসিম ও তার লোকজন। এ ঘটনায় লালমোহন থানায় অভিযোগ দেয়ার কারণে গত শনিবার রাতে জসিম ও তার ছেলে ফারহানসহ অন্তত ৭-৮ জন মিলে অর্তকিত হামলা চালায় শাহীনের ওপর। এসময় এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে জসিম গংরা। এসময় শাহীনের সাথে থাকা প্রায় আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলেছে। তারা স্থানীয়ভাবে ফয়সালায় বসবে বলে জানিয়েছে। তবে কারও কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত