অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে কুপিয়ে গরু ব্যবসায়ীর আড়াই লক্ষ টাকা ছিনতাই


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই মার্চ ২০২২ রাত ১০:১২

remove_red_eye

৬১০



লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে মো. শাহীন নামের এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে আড়াই লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড রায়রাবাদ গ্রামে এ ঘটে। সে ওই গ্রামের মতিউল্লাহ মুন্সি বাড়ির মোস্তফা মুন্সির ছেলে। স্থানীয়দের সহযোগিতায় ওইদিন রাতে শাহীনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও রাতেই উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
শাহীনের বড় ভাই জানান, গত শুক্রবার আমাদের আরেক ভাই ইসমাইল কারীর মুগ ডাল ক্ষেতে পানি সেচের পাইপ বসায় স্থানীয় জসিম হাওলাদার। ওই পাইপের ছিদ্র দিয়ে বেরুনো পানিতে মুগডাল ক্ষেত তলিয়ে যায়। তাই জসিমের সেচ মেশিন বন্ধ করে দেয় ইসমাইল। যার জন্য ইসমাইলকে মারধরকে জসিম ও তার লোকজন। এ ঘটনায় লালমোহন থানায় অভিযোগ দেয়ার কারণে গত শনিবার রাতে জসিম ও তার ছেলে ফারহানসহ অন্তত ৭-৮ জন মিলে অর্তকিত হামলা চালায় শাহীনের ওপর। এসময় এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে জসিম গংরা। এসময় শাহীনের সাথে থাকা প্রায় আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলেছে। তারা স্থানীয়ভাবে ফয়সালায় বসবে বলে জানিয়েছে। তবে কারও কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...