অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে বিবস্ত্র করে বড় ভাইকে মারধর : ছোট ভাই গ্রেফতার

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই মার্চ ২০২২ রাত ১১:০৭

remove_red_eye

৫৭৩

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানা সংলগ্ন কলেজের সামনে রবিবার রাতে জমি নিয়ে বিরোধের জের ধরে মোঃ নুর সোলেমান নামের এক ব্যক্তিকে জনসম্মুখে বিবস্ত্র করে মারধর করে গুরুতর আহত করেছেন তার সৎ ছোট ভাইয়েরা। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সোমবার দুপুরে ঘটনার সাথে জড়িত সৎ ভাই মোঃ কবিরকে চরফ্যাশন সদর থেকে শশীভূষণ থানা পুলিশ গ্রেফতার করেছেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী তাছনুর বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে শশীভূষণ থানায় মামলা করেছেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মোঃ নূর সোলেমানের পিতা হোসেন ডাক্তার দুইটি বিবাহ করেন, নুর সোলেমান বড় মায়ের দ্বিতীয় সন্তান। জমি সংক্রান্ত বিষয় এবং পারিবারিক কলহের জের ধরে তার পিতার দ্বিতীয় পক্ষের ছেলে কবির এবং জাহাঙ্গীরসহ অপর ভাইয়েরা তাকে রবিবার রাতে জনসন্মুখে বিবস্ত্র করে মারধর করে গুরুতর আহত করেন।
বিষয়টি স্থানীয় এলাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে জনগণের মধ্যে সমালোচনার ঝড় ওঠে ফলে শশীভূষণ থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার দুপুরের কবির হোসেনকে চরফ্যাশন সদর থেকে আটক করেন। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে শশীভূষণ থানায় মামলা করেন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান পাটোওয়ারী এর সত্যতা নিশ্চিত করে বলেন অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...