অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


এমন সিদ্ধান্ত নেবো যেগুলো আপনাদের পছন্দ হবে না, পাপনের হুংকার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই মার্চ ২০২২ রাত ১১:৫০

remove_red_eye

৪৪৯

সাকিব আল হাসানের দুমুখো আচরণে বেজায় চটেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দক্ষিণ আফ্রিকা সিরিজে যাওয়ার কথা বলেও হঠাৎ বিরতি চাওয়ায় পাপন বেশ ক্ষিপ্ত। সামনে এসব বিষয়ে কোনো ছাড় না দেওয়ার কথাও বলেছেন। সঙ্গে জানিয়েছেন, এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যা দেশের মানুষ পছন্দ করবে না। কিন্তু ক্রিকেট এগিয়ে নেওয়ার জন্য সেসব সিদ্ধান্ত তিনি নেবেন।

সোমবার (০৭ মার্চ) গণমাধ্যমে নাজমুল হাসান বলেছেন, ‘কার কাছে অসহায়? কিসের অসহায়? বোর্ড কারো কাছে অসহায়ের প্রশ্নই উঠে না। আমি এগুলো আগে থেকেই জানি যে কি আসতে পারে। এজন্য বিসিবি সভাপতি এবার হতেও চাইনি। আমার জন্য এগুলো মেনে নেওয়া কঠিন। আপনি চুক্তিভুক্ত খেলোয়াড়। আপনাকে খেলতে হবে। আপনি বাধ্য।’

‘এখন আমি কারও জন্য ছাড় দেবো না। কাউকে ছাড় দেব না। এগুলো ব্যক্তিগতভাবে আমার জন্য মেনে নেওয়া কঠিন। সেজন্য আমি হতেই চাইনি। যদি হই (সভাপতি) তাহলে এমন সিদ্ধান্ত নিতে হবে যেগুলো কঠিন সিদ্ধান্ত এবং দেশের মানুষ যা চায় না। আপনারাও চান না। আপনারা আবার এসব খুব পছন্দ করেন। আমি যেগুলো করতে যাবো সেগুলো আপনাদের পছন্দ হবে না।’

 

আফগানিস্তানের বিপক্ষে নিজের পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন সাকিব। ২২ গজে ব্যাটিং, বোলিংয়ে সাফল্য না পাওয়ায় ভেতরে ভেতরে পুড়েছেন সাকিব। উপভোগ করেননি দলীয় সাফল্যও। নাজমুল হাসানের প্রশ্ন তাহলে কেন আফগানিস্তান সিরিজ খেলেছে সাকিব?

তিনি বলেছেন, ‘এখনো কিছুতেই মানতে পারছি না। ঘটনা কী! পৃথিবীর কোনো খেলোয়াড় নেই যার স্বপ্ন থাকে না জাতীয় দলে খেলা। দলে যদি সে খেলতে পারে এবং তার দল যদি জেতে তাহলে তার থেকে বেশি খুশি আর কেউ হতে পারে না। অথচ সাকিব বলছে আফগান সিরিজে ওয়ানডে, টি-টোয়েন্টি সে উপভোগই করেনি। আমরা যে জিতেছি সে উপভোগই করেনি! প্রথম টি-টোয়েন্টি জিতেছে সেটা সে উপভোগই করেনি। কেন?

 

‘অফফর্ম?’

‘যদি অফফর্ম থাকদো, সে বলতে খেলবো না! সমস্যাটা কোথায়? খেলার পর যদি বলে উপভোগ করেনি, আগ্রহ নেই, মোটিভিশন নাই...এগুলো কিছু না থাকলে খেলছে কেন? আমাদেরকে বলো। কাউকে না কাউকে তো বলতে হবে। না বলে খেলবে, তারপর এসব কমেন্ট করবে, এটা তো হতে পারে না। আপনারা আগে বুঝেছেন, টের পেয়েছেন? কে টের পাবে? কাউকে ও বলার আগে যদি কেউ বলে থাকে টের পেয়েছে তাহলে এটা মিথ্যা কথা। এগুলো বলে ফেললে অসুবিধাটা কি?

খেলোয়াড়দের যাচ্ছেতাই আচরণে নতুন খেলোয়াড় তৈরি করতে ঝামেলা হচ্ছে বলেও দাবি করলেন নাজমুল হাসান, ‘আপনি যদি টেস্ট না খেলেন তাহলে আপনাকে বাদ দিয়ে আমার টেস্টের স্কোয়াড চিন্তা করতে হবে। এখন যদি বলেন এই টেস্ট খেলবো...কিছুদিন আগেই বললেন যে, খেলবো না তখন আমি নতুন একটা ছেলেকে সেট করলাম, ও পারফর্মও করলো...আপনার কারণে তাকে বাদ দিয়ে দিতে হলো। তাহলে নতুন ছেলে ডেভেলাপ করবো কিভাবে? এখন হঠাৎ করে বলে, খেলবো না। এখন নতুন একটা ছেলেকে দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে খেলাতে হবে। অথচ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে রেখে ওই ছেলেকে প্রস্তুত করার দরকার ছিল। কিন্তু আপনার কারণে তো পারলাম না।’

 

সামনে বিসিবি সভাপতি কঠিন সিদ্ধান্ত নেবেন তা বোঝাই যাচ্ছে। সেই হুংকার দিয়ে রাখলেন। পাশাপাশি সবাইকে নিজেদের ভাবনা বদলের ডাকও দিলেন, ‘সাকিব যদি কোনো সিরিজে না যায় তাহলে কোনো কিছু আপনারা বলবেন না। কিন্তু কোনো সিরিজে যদি বাদ দেই তখন কি হবে? আপনারা যে হুলস্থূলটা বাজাবেন একবার চিন্তা করে দেখেন। আপনারাও বদলান, খেলোয়াড়রাও বদলে যাবে।’





শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...