বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই মার্চ ২০২২ রাত ১২:২৬
৫৪৯
ভোলাসহ ৬৪ জেলায় শুরু হয়েছে ধর্ম মন্ত্রনালয়ের উদ্যোগে হিন্দু ধর্মের পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প ( দ্বিতীয় পর্যায়) । বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে অবহিতকরণ সভায় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত (লিটু ) এ তথ্য জানান । এই প্রকল্পের অধীন ৪১ হাজার ২১৬ জন পুরোহিত ও সেবায়েতকে হিন্দু আইন , পূজা পদ্ধতি, ভ’মি আইন, আইসিটি ডিজিটাল বাংলাদেশ , সামাজিক মূল্যবোধ, কৃষি, বনানয়ন, গবাদি পশু পালন, , খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। ১২৮জনকে টিওটি প্রশিক্ষণের আওতায় আনা হবে ।
সরাসরি প্রশিক্ষণ পাবেন ৩৮ হাজার ৪শ জন। ৭টি কর্মকান্ডের ইস্যুতে প্রতিটিতে ৩ দিন করে প্রশিক্ষণ দেয়া হবে। প্রতি কর্মকান্ডের প্রশিক্ষণে জেলার সংশ্লিস্ট সরকারি দফতরের কর্মকর্তা উপস্থিত থাকবেন। ভোলায় প্রকল্প অবহিতকরণ শেষে আজ বৃহস্পতিবার থেকে প্রশিক্ষণ শুরু হবে। প্রকল্প বিষয় তুলে ধরে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওরাদার , জেলা আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু , জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার্ন ঐক্য পরিষদের আহŸায়ক অবিনাষ নন্দী।
স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা জয়ন্ত চক্রবর্তি। ওই সভায় জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত মন্ডল, মৎস্য কর্মকর্তা এসএম আজাহারুল ইসলাম, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, জেলা তথ্য অফিসার নুরুল আমিনসহ বিভিন্ন দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন। এদিকে প্রশিক্ষণকালীন সময়ে পুরোহিতরা ভাতা পাবেন বলেও জানান প্রকল্প কর্মকর্তা।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত