অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


৩ দফা দাবীতে ভোলায় বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের স্মারকলিপি প্রদান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জুলাই ২০১৯ রাত ১০:২৪

remove_red_eye

১০০২

কামরুল ইসলাম || দেশের অধ:স্তন আদালতে কর্মরত কর্মচারীগনকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসাবে অর্ন্তভূক্ত করে বিচারকগনের ন্যায় সহায়ক কর্মচারীদের বেতন ও ভাতা প্রদানসহ ৩ দফা দাবীতে স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন ভোলা জেলা কমিটি।
সোমবার সকালে ভারপ্রাপ্ত ভোলা জেলা জজ মুহাম্মদ জাকারিয়ার মাধ্যমে আইন ও বিচার বিভাগ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন ভোলা জেলা কমিটি।
স্মারক লিপিতে তারা আরো উল্লেখ করেন, সকল বøক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক মন্ত্রনালয়ের ন্যায় ও যোগ্যতা ও জেষ্ঠতা অনুসারে প্রতি ৫বছর পর পর স্বয়ংক্রিয়ভাবে পদোন্ততি ও উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা ও পদোন্নতির সুযাগ রেখে অধ:স্তন আদালতের কর্মচারীদের জন্য এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রনয়ন করার জন্য দাবী জানান।
এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশ ভোলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপদেষ্টা মোঃ আকরাম আলী, মৃনাল কান্তি দাস, মোঃ জুয়েল, সহ-সভাপতি বিকাশ চন্দ্র মজুমদার, মোঃ জোবায়ের, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, সিজেএম কোর্ট এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, রতন কুমার দে, আমজাদ হোসেন, মোঃ আবুল হাশেম, শ্রীবাস চন্দ্র দাস, মোঃ ইউসুফ, মুঃ আব্দুল মালেক, মোঃ আশরাফুল আমিন প্রমুখ। জেলা জজ মহোদয় যৌক্তিক দাবী যথাযথ কর্তৃপক্ষ বরাবর অগ্রগতির আশ্বাস দেন।
জেএসবি/২৯ জুলাই





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...