বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই মার্চ ২০২২ রাত ০৯:২৬
৫২০
পাকিস্তানে ভুল করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারতীয় সেনাবাহিনী। বৃহস্পতিবার এই ঘটনায় ক্ষমা চেয়েছে নয়া দিল্লি।ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বুধবার সেনা মহড়া চলাকালীন ভারতীয় সেনাবাহিনীর ওই ক্ষেপণাস্ত্র গিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে আঘাত হানে। তবে খবরটি প্রথম প্রকাশ করে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুৎনিক। তারাই প্রথম জানায় হরিয়ানার সিরসার কাছে কোনও এলাকা থেকে একটি ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে নয়াদিল্লি ঘটনাটির কথা স্বীকার করে। তবে একইসঙ্গে জানিয়ে দেয়, ঘটনাটি ভুল করে ঘটেছিল।
কী ভাবে এমন ভুল হল তা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে,‘গত ৯ মার্চ নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়ে যায়। প্রযুক্তিগত গোলযোগের জন্যই ওই ঘটনা ঘটেছিল। তবে ভারত ইতোমধ্যে ঘটনাটিতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।’
একই সঙ্গে ভারতের তরফে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি ওই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের একটি এলাকায় গিয়ে অবতরণ করেছে। ঘটনাটি নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। তবে আমরা কিছুটা নিশ্চিন্ত এটা জেনে যে এই দুর্ঘটনায় ওই এলাকায় কারও প্রাণ যায়নি।’
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত