তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই মার্চ ২০২২ রাত ০৯:৫৯
৪৬৭
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন সংলগ্ন মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে মৎস্য অফিসারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করে। পরে আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৩ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে তজুমদ্দিন থানা পুলিশের সহযোগীতায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে একটি টিম মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাছ শিকার করার দায়ে ১০ জেলে, ১২ টি বেহুন্দি জাল ও ২টি মাছ ধরার নৌকা আটক করা হয়। আটক প্রত্যেকের বাড়ি পাশ্বতর্বী উপজেলা বোরহানউদ্দিনের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
শুক্রবার সকালে আটকৃত জেলেদের উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ জনকে ৩৩ হাজার টাকা জরিমানা করে এবং ১ জনকে মুচলেখা দিয়ে ছেড়ে দেয়া হয়। আটক জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয় এবং নৌকা প্রশাসনের হেফাজতে রয়েছে।
এব্যাপরে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, নিষিদ্ধ এসময়ে যাতে জেলেরা নদীতে মাছ ধরতে না পারে সেজন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক