অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

সুপেয় পানি ও স্যানিটেশন খাতে বিনিয়োগে আগ্রহ এডিবির

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২২ রাত ১১:১৯

remove_red_eye

৪৮৮

বাংলাদেশে সুপেয় পানি সরবরাহে ন্যাশনাল গ্রিড লাইন স্থাপন ও স্যানিটেশন ব্যবস্থাপনা খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

রোববার (১৩ মার্চ) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে এডিবির মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) কেনিচি ইয়োকোয়ামার নেতৃত্বাধীন প্রতিনিধিদল।

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় সুপেয় পানির সংকট আছে। এ সংকট দূর করতে ন্যাশনাল গ্রিড চালুর পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে।’

সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে গৃহীত প্রকল্পে সহায়তা করতে এডিবির প্রতি আহ্বান জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, ‘সরকার এখন ভূগর্ভস্থ পানির চেয়ে ভূউপরিস্থ পানির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
ভূউপরিস্থ পানির ব্যবহারের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা সময়ের আগেই পূরণ করা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে এডিবি অত্যন্ত বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ অংশীদার। স্বাধীনতার পর থেকেই এডিবি বাংলাদেশকে সহযোগিতা করছে। ভবিষ্যতে দেশের উন্নয়নে আরও ব্যাপক সহযোগিতা রাখবে বলে আশা করি।’

গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, আরবান গভর্নেন্সসহ অন্যান্য ক্ষেত্রেও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এডিবির মহাপরিচালক।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মুহসিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...