বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই মার্চ ২০২২ সন্ধ্যা ০৬:১০
৬২১
আমরা কমবেশি সবাই সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত। অভিমান, ভালোবাসা কিংবা হাসি দিয়ে এই প্ল্যাটফর্মে অনুভূতি জানান দিয়ে থাকি প্রতিনিয়ত। কিন্তু কে জানতো ফেসবুকে একটি ‘হা হা রিয়্যাক্টের’ প্রভাবে অকালে ঝরে যাবে ৩টি তাজা প্রাণ! এমন অমানবিক হত্যাযজ্ঞে নিথর হয়ে গেছে শীতলক্ষ্যা পাড়ের দক্ষিণগাঁও।
হত্যার শিকার তিন জনের একজন ফারুক। তার দুই বছরের কন্যা সন্তান ফারিয়ার আর্তনাদে বাকরুদ্ধ সবাই। পৃথিবীর আলো-বাতাস ঠিকঠাক বুঝে উঠার আগেই মাথার ওপর থেকে সরে গেলো বাবা নামক একটি বিশাল ছাদ। মায়ের কোলে বসে ছোট্ট ফারিয়া হয়তো চিৎকার করে বলছে ‘বাবা তুমি কোথায়’।
ঘটনার আদ্যোপান্ত বুঝলেন না, জানতেনও না রাজমিস্ত্রি ফারুক (২৫)। প্রতিদিনের মতো কাজ থেকে ফিরছিলেন বাড়ি। পথে দেখলেন নাঈম আর রবিনকে কারা যেন মারছে। বাধা দিতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না। ঘাতকরা ছুরি দিয়ে আঘাত করলে ফারুক লুটিয়ে পড়লেন ‘আল্লাহু মসজিদের’ দেয়ালের সাথে। দু’হাত দূরে রক্তাক্ত নাঈম, আরেকটু দূরত্বে ছটফট করছে রবিন। বৈদ্যুতিক আলোতে ঘটনা দেখে চিৎকার করলেন ঘটনাস্থল থেকে ১০০ গজ দূরে থাকা প্রতিবেশী মোজাম্মেল। তার চিৎকারে ওয়াজ মাহফিলের পাশ থেকে ছুটে আসলেন লোকজন। তাদের দেখে ঘাতকরা ছুটে পালালেন এদিক-ওদিক। এরপর নিস্তেজ অবস্থায় লোকজন গুরুতর আহত ৩ জনকে নিয়ে গেলেন হাসপাতালে। পথিমধ্যেই মারা গেলেন নাঈম, ফারুক আর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন রবিন।
নিহত নাঈম ও রবিন খুব ভালো বন্ধু ছিল। সবসময় একসাথেই চলাচল ছিল। দু’জনেই কাজ করতেন স্থানীয় একটি কাপড়ের দোকানে। কে জানতো জীবনপ্রদীপও নিভে যাবে একসাথে। সবকিছু ছাপিয়ে ফারুকের মৃত্যু আর তার ছোট মেয়ের অবুঝ চিৎকার ও অনাগত ভবিষ্যতের চিন্তাটি এখন সবার মনে।
স্থানীয়রা জানালেন, রাজমিস্ত্রি ফারুক কখনো কোনো ঝামেলায় জড়ানো, কটু কথা- এসব থেকে মুক্ত ছিল। কিন্তু অন্যের ঝামেলায় হারিয়ে ফেললেন নিজের সবচেয়ে দামী জীবনটা। তাই সামাজিক সচেতন, সন্তানদের গতিবিধি শনাক্ত করা এবং এমন ন্যক্কারজনক ঘটনায় যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি গ্রামবাসী ও পরিবারের। যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
উল্লেখ্য, গত ১২ মার্চ রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দক্ষিণগাঁও গ্রামে অন্যের স্ত্রীর ফেসবুক স্টোরিতে রিয়েক্টের জের ধরে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে একই গ্রামের নাঈম, রবিন, ফারুক নামের ৩ জনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, নরসিংদীর মনহরদী উপজেলা জাহিদের স্ত্রী মারিয়া ফেসবুক স্টোরিতে একটি ছবিতে হা হা রিয়্যাক্টের দেওয়ায় ফলেই ঝামেলার সূত্রপাত। তবে এখন পর্যন্ত জাহিদকে আটক করতে পারেনি পুলিশ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত