অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে শিশু গৃহপরিচারিকাকে স্কুল শিক্ষিকার নির্যাতন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২২ রাত ১০:০৬

remove_red_eye

৫২৩

লালমোহন  প্রতিনিধি: ভোলার লালমোহনে শিশু গৃহপরিচারকার ওপর এক স্কুল শিক্ষিকার নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। রোববার পূর্বচরকচ্চপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেরিয়া জাহানের নির্যাতনের শিকার হয়ে চাঁদনী (১২) নামের ওই শিশু গৃহপরিচারিকা স্কুল শিক্ষিকার বাসা থেকে পালিয়ে যায়।
জানা যায়, গত দেড় বছর আগে পটুয়াখালীর বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডের সবুজ হাওলাদার নামের এক অসহায় ব্যক্তির মেয়ে চাঁদনীকে লালমোহন পৌরসভার ওয়েষ্টার্ণপাড়া এলাকায় বসবাস করা শিক্ষিকা মেরিয়া জাহান কাজের জন্য আনেন। মেরিয়ার বাবার বাড়ি বাউফল উপজেলায়। সে সুবাধে চাঁদনীকে বাসার কাজ করার জন্য নিয়ে আসেন মেরিয়া জাহান। তবে চাঁদনী মাঝে মধ্যে কাজে ভুল করলে তাকে বেধরক মারধর করে আটকে রাখে মেরিয়া ও তার স্বামী মামুন। সাদ্দাম ওরপে মামুন ওয়েষ্টার্ণ পাড়া এলাকার জামাল ডাক্তার বাড়ির নূরুজ্জামান ডাক্তারের ছেলে।
ভুক্তভোগী ওই শিশু চাঁদনী জানান, বাসায় কাজ করতে এনে ভুল হলেই মামুন ও তার স্ত্রী মেরিয়া প্রায় সময় মারধর করতো। নিজ বাড়িতে কোন যোগাযোগ করতে দেয়নি এই দম্পত্তি। রোববারও মারধর করলে সুযোগ পেয়ে পালিয়ে নিজ বাড়ি বাউফলে চলে আসি। এরপর আমার শারীরিক অবস্থা খারাপ দেখে পরিবারের লোকজন আমাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে অভিযুক্ত স্কুল শিক্ষিকাকে মোবাইল ফোনে একাধিকবার কল করলে রিসিভ না করায় তার স্বামী মামুনের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মেয়েটি আমাদের দূর সম্পর্কের আত্মীয় লাগে। এ ব্যাপারে ভুল বুঝাবুঝি হয়েছিল। আমরা ওই মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করে ঘটনার সমাধান করেছি।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...