বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই মার্চ ২০২২ দুপুর ০১:২৫
৫৪০
ইউক্রেনের আলভিয়া বন্দরে নিহত মো. হাদিসুর রহমানের দুই ভাইয়ের যে কোনো একজনকে সরকারি চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন।
সোমবার (১৪ মার্চ) রাতে হাদিসুরের মৃতদেহ বরগুনার বেতাগীর কদমতলা গ্রামে নিয়ে আসার পরে তার বাবা-মা’কে সান্ত্বনা দিতে গিয়ে এই তথ্য জানান তিনি।
এসময় তিনি বলেন, হাদিসুরের মৃত্যুতে উপজেলা প্রশাসন শোকাহত ও মর্মাহত। হাদিসুরের অভাব অপূরণীয়। হাদিসুর তার বাবা-মা ও দু্ই ভাইয়ের পুরো খরচ বহন করতেন। এই পরিবারের পাশে প্রশাসন থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে হাদিসুরের সেজ ভাই মো. তারেক অথবা ছোটো ভাই গোলাম রহমান প্র্রিন্স এর মধ্যে শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করে সুযোগ হলেই তাকে সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে।
সোমবার (১৪মার্চ) রাত ৯.৪৫ মিনিটে হাদিসুরের মৃতদেহ বরগুনার বেতাগীতে তার নিজ বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। এর আগে সোমবার বেলা ১২টার পর হাদিসুরের মৃতদেহ টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টার পরে মৃতদেহ নিয়ে বরগুনার উদ্দেশ্যে রওয়ানা করেন স্বজনরা।
উল্লেখ্য, গত ২ মার্চ ইউক্রেনের আলভিয়া বন্দরে নোঙর করা বাংলাদেশী জাহাজে রকেট হামলায় নিহত হয় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। এর আগে গত ২২ ফেব্রুয়ারি আলভিয়া বন্দরে নোঙর করা হয় জাহাজটি। হাদিসুর একা মারা গেলেও বেঁচে যান জাহাজের বাকি ২৮ জন নাবিক।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত