অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বৃষ্টিতে আমের ফলন নিয়ে শঙ্কায় চাষিরা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই মার্চ ২০২২ দুপুর ০১:২৭

remove_red_eye

৭০১

গত বছরের তুলনায় এ বছর সাতক্ষীরার আম বাগানের গাছগুলোতে মুকুল এসেছে কম। তার উপর অসময়ের বৃষ্টি এবং কুয়াশার কারণে আমের ফলন নিয়ে শঙ্কার মধ্যে আছেন চাষিরা। যদিও কৃষি বিভাগ বলছে বৃষ্টিতে আমের মুকুলের সামান্য ক্ষতি হলেও কৃষকদের এই ক্ষতি কাটিয়ে উঠতে মূল্য নির্ধারণসহ পরিবহন ও বিদেশে রপ্তানির ক্ষেত্রে সার্বিক সহযোগিত দেওয়া হবে। 

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৪ হাজার ১১৫ হেক্টর জমিতে আমের গাছ রয়েছে। এসব গাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া দেবহাটা ও কালিগঞ্জ এই পাঁচ উপজেলায় জেলার সবথেকে বেশি আম উৎপাদন হয়। 

জানা গেছে, প্রতি বছর এ সময় সাতক্ষীরার আম গাছগুলো মুকুলে মুকুলে ভরে উঠলেও এবারের চিত্রটা ভিন্ন। সম্প্রতি বৃষ্টির কারণে হিমসাগর ও গোবিন্দভোগ আম গাছে এবার তুলনামূলক কম মুকুল ফুটেছে। 

সাতক্ষীরা সদর উপজেলার একটি আম বাগানের মালিক আজিজুল ইসলাম বলেন, ‘এ বছরে আম গাছে খুব বেশি মুকুল আসেনি। যতটুকু হয়েছিল তাও বৃষ্টির ও কুয়াশার কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘূর্ণিঝড় আমপানের কারণে গত দুই বছর তেমন লাভের মুখ দেখতে পায়নি। সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায় তাহলে আমরা আম চাষিরা খুবই ক্ষতিগ্রস্থ হব।’

কুখরালী এলাকার আম চাষি জাহিদ হাসান বলেন, ‘গাছে আমের মুকুল কম। গাছে মুকুল ধরে রাখতে বারবার ওষুধ স্প্রে করতে হচ্ছে। তাছাড়া কিছু কিছু ওষুধের দাম ব্যয়বহুল হওয়ায় তা আমাদের পক্ষে কেনা সম্ভব নয়।’

সাতক্ষীরা গড়েরকান্দা এলাকার চাষি মো. সাহিদুর রহামন বাবু বলেন, ‘আট থেকে দশ লাখ টাকা দিয়ে একটি আম বাগান কিনেছি। গাছে তেমন মুকুল ধরেনি। গোবিন্দ ভোগ আম গাছে কিছু মুকুল ধরেছে তবে হিমসাগর গাছে মোটেও মুকুল ধরেনি। আমপান ঝড়ে যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতি পুষিয়ে উঠার চেষ্টায় ছিলাম কিন্তু এবছর তো কোনো মুকুল হয়নি। তাই সরকার যদি আমাদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতো তাহলে আমারা সেই ক্ষতিটা উসুল করে উঠতে পারতাম।’

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল হক বলেন, ‘চলতি মৌসুমে এ জেলায় ৫০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। বিদেশে রপ্তানির জন্য ৫০০ আম বাগান প্রস্তুত রাখা হয়েছে। এরমধ্যে প্রায় দুই হাজার মেট্রিক টন আম বিদেশে রপ্তানি যোগ্য। ’

তিনি আরো বলেন, ‘বৃষ্টির কারণে আমের মুকুলের সামান্য ক্ষতি হয়েছে। কৃষকরা যাতে এই ক্ষতি কাটিয়ে উঠতে পারে সেজন্য আমের মূল্য নিধারণসহ সব প্রকারের সহযোগিতা করা হবে।’

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...