অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

রুশ টিভিতে সংবাদের লাইভে ঢুকে যুদ্ধবিরোধী বিক্ষোভ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই মার্চ ২০২২ দুপুর ০১:২৯

remove_red_eye

৫৮৫

রাশিয়ার সরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল ওয়ান’–এ স্থানীয় সময় সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় খবর পড়ছিলেন এক নারী। এ সময় সেখানে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে উপস্থিত হন আরেক নারী। তার প্ল্যাকার্ডে লেখা ছিল ‘যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করো, প্রচারণায় বিশ্বাস করো না, তারা মিথ্যা কথা বলছে’।

সংবাদ উপস্থাপকের পেছনে থাকা বিক্ষোভকারী ওই নারীও চ্যানেল ওয়ানের একজন সংবাদকর্মী। তার নাম মেরিনা ওভিসইয়াননিকোভা।

বিবিসির খবরে বলা হয়, রাশিয়ার সংবাদ চ্যানেলগুলো নিয়ন্ত্রণ করে রাখে দেশটির সরকার। ইউক্রেন যুদ্ধ নিয়ে কেবল রাশিয়ার দৃষ্টিভঙ্গি থেকেই সংবাদ প্রকাশ করে চ্যানেলগুলো। ওভিসইয়াননিকোভাকে পুলিশ আটক করেছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদ প্রচারের সময় বিক্ষোভকারী ওই নারীর আওয়াজও শোনা যায়। বিক্ষোভকারী ওই নারী সে সময় বলছিলেন, ‘যুদ্ধকে না বলুন। বন্ধ করুন যুদ্ধ।’ আরও বলেন, ‘ইউক্রেনে হামলা অপরাধের শামিল। ক্রেমলিন যে প্রচারণা চালাচ্ছে, তাতে আমি লজ্জিত’ এ সময় তিনি রুশ জনগণকে যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভের আহ্বান জানান। 

তিনি বলেন, কেবল জনগণই পারে যুদ্ধ বন্ধ করতে। এ ঘটনার পর ফেসবুক পেজে ওভিসইয়াননিকোভাকে অনেকে ধন্যবাদ জানিয়েছেন।

বিবিসির খবরে আরও দাবি করা হয়েছে, রাশিয়ার সরকারি গণমাধ্যমগুলোয় যুদ্ধকে বিশেষ সেনা অভিযান অথবা ইউক্রেনকে হামলাকারী হিসেবে অভিহিত করা হয়। নব্য নাৎসিরা ইউক্রেন সরকার পরিচালনা করছে—এমন অভিযোগও রয়েছে।

রেডিও স্টেশন ইকো অব মস্কো, অনলাইন টিভি চ্যানেল টিভি রেইনসহ আরও কিছু গণমাধ্যমের সম্প্রচার রাশিয়ার সরকার বন্ধ করে দিয়েছে।

সূত্র: বিবিসি

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...