অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার ইলিশায় হাই ওয়াটার লেভেল ঘাট নির্মান হচ্ছে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে জুলাই ২০১৯ রাত ১০:০৭

remove_red_eye

৮৪৪

বাংলার কন্ঠ প্রতিবেদক : অতিজোয়ারে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ভোলা-ল²ীপুর রুটের ভোলার ইলিশায় হাই ওয়াটারলেভেল ঘাট নির্মান করা হচ্ছে। এ ঘাট না থাকার ফলে গত কয়েক মাস জোয়ারের সময় ফেরিতে লোড-আনলোড বন্ধ থাকতো। অতিজোয়ারে প্লাবিত হতো এ্যাপ্রোচ সড়ক। ৩ / ৪ ফুট পানিতে ডুবে যেতো ফেরির গ্যাংওয়ে। ৪ /৫ ঘন্টা পিছিয়ে যেত ফেরির চলাচল সময়। বর্তমান লো-লেভেল ওয়াটার ঘাটের একশ ফুটের মধ্যেই হাই-লেভেল ঘাটের মূল কাজ শুরু করেন বিআইডবিøউটিএ’র লোকজন। এর আগে ঘাটের আশপাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বরিশাল বিআইডবিøউটিএ’র নির্বাহী প্রকৌশলী মামুন উর রশীদ জানান, ঈদের আগেই হাইলেভেল ওয়াটার ঘাট নির্মান কাজ শেষ করা হবে। নির্মানে ব্যয় হবে ১৮ লাখ টাকা। এ ছাড়া পাশের লঞ্চ পন্টুন দেড়শ ফুট দূরে সরিয়ে নেয়া হচ্ছে। ফেরির দায়িত্বে থাকা বিআইডবিøউটিসি’র ম্যানেজার মোঃ এমরান হোসেন জানান, জোয়ারের কারনে ফেরিঘাট তলিয়ে থাকায় ওই ফেরি প্রতিদিন একবারের বেশি ট্রিপ দিতে পারছে না। ফলে উভয় পাড়ে এক হাজারের বেশি যানবাহন আটকা পড়েছে। ঈদের আগে হাই-লেভেল ঘাট নির্মান কাজ শেষ করা জরুরী হয়ে পড়েছে। বিআইডবিøউটিএ’র সহকারী প্রকৌশী মোঃ নজরুল ইসলাম জানান, তারা দ্রæত কাজ শেষ করার চেস্টা করছেন। ইলিশা ফেরিঘাট এলাকার দু পাশে বেশ কিছু অবৈধ দোকানপাট গড়ে ওঠেছে। যে পাশে হাই-লেভেল ওয়াটার ঘাট নির্মান করা হবে, ওই পাশ থেকে ওই সব স্থাপন সরিয়ে দিতে হয়। কয়েকটি দোকান সরানো হয়েছে। বালুভর্তি জিও টেক্সটাইল ফেলা হয়। পন্টুন ও গ্যাংওয়ে স্থাপনে আরো ৪ /৫ দিন সময় লাগবে। তবে ফেরির দায়িত্বে থাকা ম্যানেজার এমরান হোসেন জানান, হাইলেভেল ওয়াটার ঘাটে ছোট গ্যাং ওয়ে স্থাপন না করে এ ঘাটের জন্য নারায়নগঞ্জে নির্মিত বড় আকারের গ্যাংওয়ে ও পন্টুন স্থাপনের দাবিও জানান তিনি। বড় আকারের পন্টুন ও গ্যাংওয়ে স্থাপন না করলে ফেরিতে লোড-আনলোডে বড় ধরনের সমস্যা দেখা দিবে । ফলে নতুন নির্মিত পন্টুন দ্রæত এ ঘাটের জন্য আনা অপরিহার্য বলেও জানান ম্যানেজার এমরান। নির্বাহী প্রকৌশলী জানান, ঈদকে সামনে রেখেই এ ঘাট নির্মান ও পন্টুন স্থাপনের কাজ দ্রæত করা হচ্ছে। এ ক্ষেত্রে তিনি পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতাও চান। পাউবো নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার জানান, তারা সহযোগিতা করতে প্র¯ুÍত আছেন। টেকনিক্যাল সাপোর্ট তারা দিবেন বলেও জানান।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...