অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নাঈম শেখের সেঞ্চুরি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই মার্চ ২০২২ দুপুর ০১:৩১

remove_red_eye

৫২১

নিজের ব্যাটিংটা হচ্ছিল না ঠিকঠাক। ভুগছিলেন রানখরায়। জাতীয় দলেও অবস্থান নড়বড়ে। কিন্তু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) খেলতে নেমেই নাঈম শেখকে দেখা গেল ভিন্ন রূপে। আবাহনী লিমিটেডের ব্যাটিং বিপর্যয় সামলে হাঁকালেন দুর্দান্ত শতক। 

মঙ্গলবার (১৫ মার্চ) ডিপিএলের উদ্বোধনী দিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবহনী মুখোমুখি হয় নবাগত রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে। টস হেরে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়ে আবাহনী। নাঈম এক প্রান্ত আগলে রাখেন। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত তুলে নিলেন লিস্ট ‘এ’র পঞ্চম সেঞ্চুরি। 

শরিফুল্লাহকে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে চার মেরে ৯৫ থেকে যান ৯৯ রানে। পরের বলেই সিঙ্গেল নিয়ে দেখা পান সেঞ্চুরির। ১১৩ বলে ৯ চার ও ২ ছয়ে নাঈম স্পর্শ করেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। 

তার ব্যাটে ভর করে আবাহনী চ্যালেঞ্জিং স্কোরের পথে। অথচ দলটির শুরুটা ভালো ছিল না। মুনিম শাহরিয়ার-নাঈমের ওপেনিং জুটি থেকে আসে মাত্র ৩ রান। ব্যক্তিগত ১ রানে স্টাম্পিং হয়ে মাঠ ছাড়েন মুনিম। ক্রিজে এসে দুই অঙ্কের ঘর ছোঁয়ার আগেই ফেরেন জাকের আলী অনিক (৪), তৌহিদ হৃদয় (৭) ও নাজিবুল্লাহ জাদরান (৩)। 

৪৮ রান না হতেই দলটি হারিয়ে ফেলে ৪ উইকেট। এক প্রান্তে যখন উইকেটের মিছিল, অন্য প্রান্ত আগলে রাখেন নাঈম। মোসাদ্দেকের সঙ্গে ৭৭ রানের জুটি গড়ে প্রথমে প্রতিরোধ গড়েন। এরপর সালমান হোসেন পাটোয়ারীর সঙ্গে জুটি গড়ে যোগ করেন ৪১ রান। ৭৫ বলে দেখা পেয়েছিলেন হাফ সেঞ্চুরির। এরপর নাঈমের ব্যাটে রানের গতি বাড়ে। পরের ৫০ রান আসে ৩৮ বলে। 

এই সেঞ্চুরিতে নাঈম ফিরে পেতে পারেন আত্মবিশ্বাস। সবশেষ ৯ ইনিংসে তার ব্যাটে এসেছে ৬৫ রান। সর্বোচ্চ ছিল ১৫ রান। আজ যখন আবাহনী ধুঁকছিল তখন নাঈম সেঞ্চুরি হাঁকান স্রোতের বিপরীতে দাঁড়িয়ে।

শেষ পর্যন্ত নাঈম থামেন ১৩২ বলে ১১৫ রান করে। ফরহাদ রেজার বলে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন লং অফে, আরিফুলের হাতে। নাঈম আউট হলেও দলকে একটা চ্যালেঞ্জিং ভিত এনে দিয়েছেন। 

তার সেঞ্চুরিতে ভর করে রূপগঞ্জ টাইগার্সকে ২৫৬ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেয় আবাহনী। ৯ উইকেটে হারিয়ে নির্ধারিত ওভার শেষ দলটির সংগ্রহ ২৫৫ রান। এ ছাড়া ৪০ রান করে অপরাজিত ছিলেন সাইফউদ্দিন। ৩৭ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। 

রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ। এ ছাড়া ২টি করে উইকেট নেন শরিফুল্লাহ ও ফরহাদ রেজা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...